সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের একপর্যায়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।এ সময় জামায়াতে ইসলামীর আমিরকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান ভারতের পররাষ্ট্র সচিব। একই সঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথাও তুলে ধরেন।দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।









