সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী।ময়মনসিংহ-৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত যোগ্য পিতার যোগ্য সন্তান ইয়াসের খান চৌধুরী ৩৫ বছর পর পিতার আসনটি পুনরুদ্ধার করে সংসদ সদস্য হয়েই তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিগত ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন ইয়াসের খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী।










