আজঃ বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি।

ডেস্ক নিউজ

Oplus_131072
সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাফ নদী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সাঈদ আল নোমান।৯

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

সাঈদ আল নোমান বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা।সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের চলার পাথেয়।এই আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন ডিপ্টি,নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা সাংবাদিক রিপনের আম্মা ইন্তেকাল করেছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফটিকছড়ি দাতমারা ইউপপির সাদীনগর নিবাসী সাংবাদিক ও বিএনপি নেতা ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সাবেক ছাত্রদল নেতা চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি সিআরইউর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলামের আম্মাজান আয়শা খাতুন (৮০)আজ সকাল ৯ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।
আজ বাদে আছর জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে।
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন!
মৃত্যুকালে তার তিনছেলে মেয়ে রেখে গেছেন।
শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ