আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজানে ইফতার বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত – আবু সুফিয়ান এম.পি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। অন্যের প্রতি সদয় ও সহমর্মিতার মাস। মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। তাই পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানে আমাদের সংযমী হতে হবে। রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানসহ আমাদের সকলের দায়িত্ব রয়েছে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায়দের পাশে দাঁড়ানোর।

অসহায়, গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।তাই পবিত্র রমজান মাসে সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।১৮ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডস্থ ওয়াজেরপাড়া এলাকায় পবিএ মাহে রমজান উপলক্ষ্যে এলাকার অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে “কাঁচা মাংস ও ইফতার সামগ্রী” বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওমান প্রবাসী মো. নাছির উদ্দিন এর সৌজন্যে ৩০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রবাসী মো. নাছির উদ্দিন, মো. মাহবুব সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।পোস্টে বলা হয়- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।


এতে আরও বলা হয়, গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজের নাম ‘Chief Adviser GOB (Head of the Government)’ খোলা হয় ১৪ আগস্ট ২০২৪। এই পেজে বর্তমানে প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

https://www.facebook.com/share/p/17m54sHAz3/

নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে : চসিক মেয়র।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নগর উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার মহানগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় মেয়র দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। মেয়র বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ঘাটতি তৈরি হচ্ছে। তার ভাষ্য, একজন মেয়র দিয়ে এত বড় নগরের সব সমস্যা সামাল দেওয়া সম্ভব নয়।

কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা দেওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তিনি জানান, তার সঙ্গে ৪১ জন সাধারণ ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকার কথা। কিন্তু বর্তমানে কাউন্সিলর না থাকায় বিভিন্ন ওয়ার্ডভিত্তিক সমস্যা দ্রুত সমাধান করা যাচ্ছে না। তাই চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে তিনি মনে করেন।বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও তার সহকারী মো. মাসুক হায়দার।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, ২০০১ সালের পর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে ভূমিকা রাখবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র সময়কার অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গও তুলে ধরেন।

মতবিনিময় শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে তারা সংসদীয় নির্বাচনের মূল্যায়ন করেছেন। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে, যাতে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে সুপারিশ থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ