আজঃ রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মাতৃভাষা দিবসে বোধনের আবৃত্তি অনুষ্ঠান।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনটি।শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯.৩০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত নগরীর আমতল রাইফেল ক্লাব সংলগ্ন শাহ আমানত মার্কেট চত্বরে ‘একুশ মানে মাথা নত না করা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বোধন।

বোধনের সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস-এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেয় বোধন সদস্য অনিমেষ পালিত, স্মরণ ধর, হোসনে আরা নাজু, অর্চি দত্ত, প্রিয়ন্তী চৌধুরীসহ প্রমুখ।আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের তাফসিরুল ইসলাম, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সোমা মুৎসুদ্দী, তারুণ্যের উচ্ছ্বাসের স্বপ্নীল বড়ুয়া ডানা, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ইকবাল হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের তাসলিম হাসান।

এছাড়াও মহান ভাষা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম-এ চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশিত হয়। যার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সন্দীপন সেন একা এবং মহড়া পরিচালনায় ছিলেন আরজু সেন শ্লোক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্টের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসা স্বীকৃতিস্বরুপ ইউনেস্কো ২১ ফেব্রয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মার্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনের রুপ নিয়েছে বলে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদের আত্মত্যাগ কথা স্মরণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্টের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ কালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, খুলশী থানা ডেপুটি কমান্ডার এস এম লিয়াকত হোসেন, গেরিলা কমান্ডার ফজল আহমদ, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধার সন্তান মো: রাশেদুল ইসলাম, শামসুল ইসলাম প্রমূখ।

ফলমন্ডিতে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরের ফলমন্ডিতে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা হালনাগাদ প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান জানান, রমজান উপলক্ষ্যে আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। আজকে ফলমন্ডিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রমজান মাসব্যাপী নিত্য পণ্যের বাজার মনিটরিং নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।এসময় জেলা প্রশাসনের আরেক নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন উপুস্থিত ছিলেন।

আলোচিত খবর

মার্চ মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ মার্চের মধ্যে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ট দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একথা জানান। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

তিনি বলেন- এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠ দলের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ