আজঃ রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

পিতা-মাতার কবর জেয়ারতে কুতুবদিয়ায় সিইসি এ এম এম নাসির উদ্দিন।

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজারের গর্বিত সন্তান এ.এম.এম. নাসির উদ্দিন তাঁর মরহুম পিতা-মাতার কবর জেয়ারত করতে নিজ জন্মভূমি কুতুবদিয়া সফর করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় তিনি উপজেলা সদর বড়ঘোপে তাঁর পৈতৃক বাসভবনে পৌঁছে প্রথমে রত্নগর্ভা শ্রদ্ধেয় পিতা-মাতার কবর জেয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ‘মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ’ এবং দাদার নামে প্রতিষ্ঠিত ‘হাফেজ জালাল উদ্দিন হাফেজিয়া মাদরাসা’ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এরপর বড়ঘোপ বাজার সংলগ্ন পশ্চিম সমুদ্র সৈকতে নির্মিত দৃষ্টিনন্দন পর্যটন স্পট পরিদর্শন করে কিছু সময় অতিবাহিত করেন। সেখানে দাঁড়িয়ে তিনি শৈশব-কৈশোরের নানা স্মৃতি রোমন্থন করেন।

সফরকালে তাঁর সঙ্গে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম. শহীদউদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাঁর নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও রক্তপাতহীন পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় কুতুবদিয়া তথা কক্সবাজারবাসী গর্ব অনুভব করছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কুতুবদিয়া ত্যাগ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্টের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসা স্বীকৃতিস্বরুপ ইউনেস্কো ২১ ফেব্রয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মার্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনের রুপ নিয়েছে বলে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদের আত্মত্যাগ কথা স্মরণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্টের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ কালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, খুলশী থানা ডেপুটি কমান্ডার এস এম লিয়াকত হোসেন, গেরিলা কমান্ডার ফজল আহমদ, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধার সন্তান মো: রাশেদুল ইসলাম, শামসুল ইসলাম প্রমূখ।

ভাষার শক্তি নির্ভর করে জ্ঞানের সমৃদ্ধির ওপর: বিভাগীয় কমিশনার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলছেন, ভাষা আন্দোলনের প্রেরণাই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে শক্তি জুগিয়েছিল। ১৯৫২ সালের চেতনাই জাতিকে অন্যায় ও অনাচারের বিরুদ্ধে বারবার রাস্তায় নামতে সাহস জুগিয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও একুশের কবিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার বলেন, ১৯৪৭ সালের পর তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে।যদিও উর্দু ভাষার নিজস্ব সাহিত্য ও সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে,

তবুও অন্যের ভাষা জোরপূর্বক চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করে যে, তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং নিজেদের অধিকার আদায় করতে সক্ষম।তিনি আরও বলেন, একটি ভাষার শক্তি নির্ভর করে জ্ঞানের সমৃদ্ধির ওপর। ইতিহাসে দেখা যায়, একসময় জ্ঞানচর্চার কেন্দ্র ছিল গ্রিস, পরে আরব বিশ্ব এবং তারপর ইউরোপ।

তারা বিশ্বের নানা ভাষার জ্ঞান নিজেদের ভাষায় অনুবাদ করে সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশেরও উচিত বিশ্বের জ্ঞানভাণ্ডার বাংলায় অনুবাদ ও চর্চার মাধ্যমে ভাষাকে আরও শক্তিশালী করা। পৃথিবীর জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা অন্যতম শীর্ষ ভাষা হলেও অর্থনৈতিক শক্তির অভাবে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রাপ্য মর্যাদা পায়নি। তাই ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতির বক্তৃতায় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নয়, বরং এটি ছিল জাতীয় আত্মমর্যাদা ও স্বাধীনতার বীজ রোপণের ঐতিহাসিক অধ্যায়। বাংলা ভাষা শুধু আবেগের বিষয় নয়-এটি জাতিসত্তার ভিত্তি। বাংলা ভাষা বিশ্বে অন্যতম বৃহৎ ভাষা হওয়া সত্ত্বেও প্রযুক্তি ও জ্ঞানচর্চায় এর ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।

তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলা ভাষার মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্চয় সরকার বিশেষ অতিথির বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীরা। এসময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।

আলোচিত খবর

মার্চ মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ মার্চের মধ্যে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ট দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একথা জানান। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

তিনি বলেন- এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠ দলের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ