আজঃ রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে রাজধানীর আদাবর থানা ঘেরাও।

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফলমন্ডিতে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরের ফলমন্ডিতে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা হালনাগাদ প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান জানান, রমজান উপলক্ষ্যে আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। আজকে ফলমন্ডিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রমজান মাসব্যাপী নিত্য পণ্যের বাজার মনিটরিং নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।এসময় জেলা প্রশাসনের আরেক নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন উপুস্থিত ছিলেন।

চট্টগ্রামে আ. লীগ কার্যালয়ের সামনে। থেকে ছাত্রলীগকর্মী গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, নগরের কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার খবর জানা যায়। রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কায়েদে আজমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে। এছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে।

আলোচিত খবর

মার্চ মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী মাসের ১২ মার্চের মধ্যে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ট দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একথা জানান। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

তিনি বলেন- এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যা গরিষ্ঠ দলের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ