সংখ্যালঘু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবি।

প্রেস রিলিজ

HRCBM’র অর্ধ বার্ষিক সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM) দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কনভেনর অ্যাডভোকেট লাকী বাছাড়। এসময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর আশিষ কুমার অঞ্জন, ট্রেজারার বিদ্যুৎ কুমার রায়, রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর দেবী চরণ রায়, আইটি সেক্রেটারি জীবন কুমার, মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর সৃজন দাস, হিউম্যান রাইটস অ্যাসিস্ট্যান্ট রাজ চাকমা, টুকু বাছাড়, সমীর চন্দ্র মিস্ত্রী, অবজারভার আনন্দ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।


২০২৫-২৬ সালে ৭২৭টি নির্যাতনের অভিযোগ
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সংগঠনের প্রতিনিধিদের তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে মোট ৪৯৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আরও ২৩৩টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে।


সংগঠনের তথ্যমতে, চলতি সময়ে—৪৪ জন সংখ্যালঘু ব্যক্তি হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন,৩০ জন অপহরণ বা নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশ তরুণ-তরুণী,৮ জন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছেন (নথিভুক্ত),এছাড়া জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, মন্দিরের জমি দখল, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টিসহ বিভিন্ন সহিংসতার অভিযোগ রয়েছে।সংগঠনটি দাবি করে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মানিকগঞ্জে নাবালিকা উদ্ধারে উদ্বেগ:
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জে অপহৃত এক ১৫ বছর বয়সী সংখ্যালঘু কিশোরীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। HRCBM দাবি করে, আদালতের প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে পর্যালোচনা না করেই নাবালিকাকে জিম্মায় পাঠানো হয়েছে, যা আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ভোলায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ
সংবাদ সম্মেলনে সর্বশেষ আলোচিত হয় তজুমদ্দিন উপজেলা-এ এক বাকপ্রতিবন্ধী হিন্দু নারীর গণধর্ষণের অভিযোগ। সংগঠনের ভাষ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে অচেতনকারী পদার্থ খাইয়ে নির্যাতন করে।ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় HRCBM।

নির্বাচনের পর নির্যাতন বৃদ্ধির অভিযোগ:
সংগঠনটি দাবি করে, নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রবণতা বেড়েছে। এবারের জাতীয় নির্বাচনে চারজন সংখ্যালঘু প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেও তা জনসংখ্যার আনুপাতিক হারে খুবই নগণ্য বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা। তারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি নিজ নিজ এলাকায় হটলাইন চালু ও নির্যাতনের ঘটনায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান।
পাঁচ দফা দাবী:

সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি পাঁচ দফা দাবি উত্থাপন করে—১. প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা।২. দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।৩. সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার।৪. মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ ও মব সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ।৫. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনের শেষে অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, “আমরা একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই—যেখানে ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের কারণে কেউ নির্যাতিত হবে না এবং আইনের শাসন নিশ্চিত থাকবে।”সংগঠনটি সরকারের প্রতি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

গুলশান-বনানী লেক পুনরুদ্ধারে প্রয়োজন সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গুলশান-বনানী লেক পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, স্থানীয় কমিউনিটি ও অন্যান্য অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৮ আগষ্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (DNCC) ষষ্ঠ তলার মিনি অডিটোরিয়ামে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ কনসালটেন্টস লিমিটেড (RDRC) ও DNCC-এর যৌথ উদ্যোগে রি-ওয়েট (ReWET) প্রকল্পের ‘অভিজ্ঞতা বিনিময় (Knowledge Exchange)’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুলশান-বনানী লেকের পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, নগর কৃষি, নেচার-বেইজড সলিউশন এবং কমিউনিটি নেতৃত্বাধীন উদ্যোগের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন DNCC-এর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি। প্রধান অতিথি ছিলেন DNCC-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রি-ওয়েট প্রকল্পের কো-লিড ও যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজের সহকারী অধ্যাপক ইফাদুল হক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের IIED-এর প্রোগ্রাম ম্যানেজার বেথ ডাউনি।

মূল প্রবন্ধে ইফাদুল হক বলেন, রি-ওয়েট একটি এভিডেন্স-বেসড আরবান ওয়েটল্যান্ড রেস্টোরেশন মডেল। গবেষণা ও প্রমাণভিত্তিক তথ্যের আলোকে শহুরে জলাভূমির পরিবেশগত ও সামাজিক সমস্যা মোকাবিলায় এ প্রকল্প কাজ করছে। ডেমোনস্ট্রেশন গ্রাউন্ডে প্রায় ১৫০ ফুট দীর্ঘ সেমি-সার্কুলার বাঁশের কাঠামো তৈরি করে ২৩ ধরনের টুলকিট পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। মাছ চাষের পাশাপাশি ভেজিটেশন ও ফ্লোটিং গার্ডেন স্থাপনের মাধ্যমে জীববৈচিত্র্য ও খাদ্যনিরাপত্তা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

RDRC-এর ট্রেজারার মো. আমিনুর রসুল বলেন, রি-ওয়েট প্রকল্পের মাধ্যমে গুলশান-বনানী লেকে প্রাণ-প্রকৃতি ফিরে এসেছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। DNCC প্রকল্পটির মালিকানা গ্রহণ করে কার্যকরভাবে গাইড করলে এ মডেল সারা দেশের অন্যান্য শহুরে জলাভূমিতেও ছড়িয়ে দেওয়া সম্ভব। এ জন্য ঢাকা ওয়াসা, রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রি-ওয়েট প্রকল্পের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর শুভাশিস দাস শুভ জানান, ২০২৪ ও ২০২৫ সালে ড্রাই ও ওয়েট সিজনে লেকের পানির গুণগত মান পরীক্ষা করা হয়েছে। চলতি বছর পানি, মাটি, ফ্লোটিং গার্ডেন ও লেকপাড়ের সবজি এবং মাছের নমুনায় হেভি মেটালসহ বিভিন্ন উপাদান পরীক্ষা করা হচ্ছে। ফলাফল আগামী দুই সপ্তাহের মধ্যে পাওয়ার আশা করা হচ্ছে।

IIED-এর বেথ ডাউনি বলেন, বিভিন্ন অংশীজনের একসঙ্গে কাজ করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অন্যদিকে UKFCDO-এর বাংলাদেশ প্রতিনিধি এএসএম মারজান নূর বলেন, জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে সরকার, উন্নয়ন সহযোগী, স্থানীয় প্রতিষ্ঠান ও কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

DNCC প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, সঠিকভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ করা গেলে রি-ওয়েট সারা দেশের জন্য কার্যকর মডেল হতে পারে। তবে লেক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। পানির গুণগত মান, দূষণ এবং ডেঙ্গু বা মশাবাহিত রোগের ঝুঁকিসহ বিভিন্ন বিষয় গবেষণার মাধ্যমে নিশ্চিত করে সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। এ ধরনের উদ্যোগে DNCC-এর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ