এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন- বিএনপি প্রমাণ করবে একটি ফ্যাসিবাদী সংস্কৃতির বিকল্প আরেকটি ফ্যাসিবাদী সংস্কৃতি নয়। কোন কোন রাজনৈতিক মহল ধর্মকে ধর্মকে ব্যবহার করে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়।

তিনি বুধবার (৪ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন- এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। যেকোনো বিষয়ে জবাবদিহিতে আনার পাশাপাশি কোন অপরাধকে তামাদি হতে দেওয়া হবে না।
জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছে কেবল প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয়। জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো ও সংস্কৃতি গড়ে তোলার জন্য। তথ্যমন্ত্রী আরও বলেন-যেকোনো অপরাধের বিচারের আইনগত দায়িত্ব বাইরে কাউকে গ্রহণ করতে দেওয়া হবে না।

মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিনিয়র সহ – সভাপতি মুস্তফা নঈমসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








