আজঃ বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

বিশ্বমানবতার অংশ হিসেবে আর্তমানবতার সেবায় বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ।

বরুন আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বিশ্বমানবতার অংশ হিসেবে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পক্ষ থেকে ৯ মার্চ, সোমবার, ফটিকছড়ি উপজেলাধীন পেলাগাজীর দিঘি নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারুয়ালছড়ি হাজারীখিল গ্রামের নিহত চার তরুণের (তপু উড়াং, উত্তম উরাং, নয়ন উড়াং, কিনা কুমার ত্রিপুরা) অকাল প্রয়াণে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাতে তাদের বাড়িতে যায়। এ সময় বাগীশিক উপজেলা সংসদের সকল কর্মকর্তা, পৌরসভা সংসদ ও ইউনিয়ন সংসদের কর্মকর্তা, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও বাগীশিকের শুভানুধ্যায়ীসহ বিভিন্ন গুণীজনগণ মিলে দুর্ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, পৃষ্ঠপোষক কেশব দেব, সাধারণ সম্পাদক লিটন মহাজন, সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক পার্থ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক রাশেল দে, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী খোকন ওরাং, বাগীশিক হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদের সকল স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউছুল আজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শ বাহি সংগঠন আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজন ও ব্যাবস্থাপনায় গত ১১ মার্চ ২৬ ইং ২১ রমজান বুধবার নগরীর দেওয়নহাটস্হ নগর কার্যালয়ে চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ মঈনুল হোসেন সাগর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব এস এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমানে’আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ:)ও আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মান্যবর সাবেক সভাপতি, মুর্শিদে বরহক শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনশা

হজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী (ম.) ও বিশেষ মেহমান শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)।

মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ শাহেদ ইকবাল (শিবলু )।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আঞ্জুমানের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সহকারী সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী মেজবাউল আলম মামুন,নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস ,,মঈনুল হোসেন মিন্টু,জেলা সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহিল উদ্দিন ,প্রচার সম্পাদক মোঃ ইকবাল , নির্বাহী সদস্য মোঃ সুজন,ইমরান হোসেন ইমন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা সমন্বয়ে কমিটির আওতাধীন বিভিন্ন দায়রা /শাখাসমূহের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ।পরিশেষে মিলাদুনববী তাওয়াল্লাদে গাউছিয়া , বিশ্বে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও তাবরক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

আলোচিত খবর

মন্ত্রীসভার সদস্য হলেন আহমেদ আজম খান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। তাকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদে প্রেসিডেন্টের কার্যালয়ে  শপথ পড়ান পড়ান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ