এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউছুলআজম মাইজভান্ডারির (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ও দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় সংগঠনের প্রয়াত সভাপতি আমিরে মোন্তাজেমীনে দরবার, আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর (র.) বেছাল দিবস ২৬ রমজান স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক মান্যবর সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, মুর্শীদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) কর্তৃক মনোনীত আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর ভারপ্রাপ্ত সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারীর (ম.) ছদারতে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সহ-সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারীর (ম.) উপস্থিতিতে হোসাইনী ভিলা, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়। এতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয়, জেলা, উপজেলা, বিভিন্ন দায়রা ও শাখার খাদেমানদের সবান্ধব উপস্থিতি হুজুর গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) নূরানী চরণে কবুল করুন।












