এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কয়েক দশকের মধ্যে তিনিই নেপালের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী।গত বছর নেপালে তরুণ-যুবাদের নেতৃত্বাধীন আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিশাল জয়ের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন।

২৭ মার্চ ২০২৬ শুক্রবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিয়ে ‘বালেন’ নামে পরিচিত বালেন্দ্র শাহ নেপালের ভবিষ্যৎ নিয়ে আশার বার্তা দিয়ে একটি গান প্রকাশ করেছেন।র্যাপার গায়ক থেকে রাজনীতিবিদ হওয়া ৩৫ বছর বয়সী এই নেতার উত্থান নেপালের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে তার পরিবর্তন নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যাপক সাড়া জাগিয়েছে দেশটিতে।
বালেন্দ্র শাহ তার প্রকাশিত গানের একটি লাইনের কথায় বলেছেন-অবিভক্ত নেপালি, এবার ইতিহাস তৈরি হচ্ছে।’ গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ২০ লাখের বেশি মানুষ সেটি দেখেছে।
এই গান ফিরিয়ে নিয়ে যায় শাহের গোপন সেই র্যাপ জগতের শেকড়ে, যেখানে তিনি গানে গানে নেপালের দুর্নীতি ও সামাজিক সমস্যার বিরুদ্ধে কথা বলতেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে মাত্র তিনবছর দায়িত্ব পালনের পর বালেন্দ্র শাহ ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’(আরএসপি)-তে যোগ দিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এ মাসের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।তার সমর্থকরা তাঁকে পরিবর্তনের প্রতীক এবং নেপালের পুরোনো শাসক গোষ্ঠীর ব্যর্থতা থেকে মুক্তির পথপ্রদর্শক হিসেবে দেখছে। তবে চার বছরের পুরোনো দল আরএসপি তাদের বলিষ্ঠ সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা, সেটি এখন দেখার বিষয়।








