আজঃ শুক্রবার ৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম মহানগরে চোলাই মদের কারখানায় অভিযানে গ্রেফতার-৬

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় চোলাইমদের কারখানায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)। বুধবার রাত সোয়া ২টায় থানার দক্ষিণ মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, রাতে দক্ষিণ মোহরা এলাকার একটি ভবনের নিচতলা থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১ হাজার লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা পার্বত্য জেলা থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ওই ভাড়া বাসায় চোলাইমদের কারখানা স্থাপন করে। ওই কারখানায় চোলাইমদ উৎপাদন করে সেগুলো পাইকারি ও খুচরা দামে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার চেষ্টা করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে
বগুড়ার নন্দিগ্রাম উপজেলায় বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গছাইল দাখিল মাদ্রাসার সুপারকে বুধবার রাতে উপজেলার গছাইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকী বিল্লাহর শ্বশুরবাড়িও গছাইল গ্রামে। তিনি প্রায়ই তার চাচাতো শ্বশুরের বাড়িতে যাতায়াত করতেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তার শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণ করেন।পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় তরুণীর অভিভাবক ও বাকী বিল্লাহর চাচা শ্বশুর তোজাম্মেল হোসেন বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১ জুলাই মামলাটি নন্দীগ্রাম থানায় নথিভুক্ত করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির বলেছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন-শৃঙ্খলা জোরদারে পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। আজ ১জুলাই বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ১০২নং সড়কের ৪৪নং প্লটে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আইজিপি মো: আলী হোসেন ফকির আরো বলেন, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
নতুন এই নগরী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পশি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। রাজধানী ঢাকার পুলিশি সেবার পরিধি পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ