আজঃ বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম মহানগরে চোলাই মদের কারখানায় অভিযানে গ্রেফতার-৬

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় চোলাইমদের কারখানায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)। বুধবার রাত সোয়া ২টায় থানার দক্ষিণ মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, রাতে দক্ষিণ মোহরা এলাকার একটি ভবনের নিচতলা থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১ হাজার লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা পার্বত্য জেলা থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ওই ভাড়া বাসায় চোলাইমদের কারখানা স্থাপন করে। ওই কারখানায় চোলাইমদ উৎপাদন করে সেগুলো পাইকারি ও খুচরা দামে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার চেষ্টা করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১৮ বছরে ১৪২৯৮৩টি মামলা হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গত প্রায় ১৮ বছরে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব মামলার বড় একটি অংশ রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলকভাবে দায়ের করা হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে বুধবার (১ এপ্রিল) এ তথ্য উপস্থাপন করেন।মন্ত্রী বলেন- সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার কোনো পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান আলাদাভাবে সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এতথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম (৫২) উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে। 

জানা যায়,সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসেছিলেন শফিকুল ইসলাম। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন-খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলটি ফেলে গেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ