আজঃ বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

ফের স্থগিত শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার নির্বাচন।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় চেম্বারের ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘৩ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৪৪ সংখ্যক স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোট গ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো’ বলে জানানো হয়।

সূত্র জানায়, ৫ আগস্টের পর স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চিটাগাং চেম্বার প্রেসিডিয়াম ও পরিচালকরা পদত্যাগ করেন। নিয়োগ করা হয় প্রশাসক। গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।

গত ১ নভেম্বর নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছিল।দুইটি শক্তিশালী প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণাও চালায়। এরপর মামলা, রিট, আইনি জটিলতায় কয়েক দফা নির্বাচনের তারিখ পরিবর্তিত হয়। সর্বশেষ ৪ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন বোর্ড।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন ও অভিভাবক এম. জসিম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচার করে আসছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য গত বছরের ২ ফেব্রুয়ারি স্থানীয় এসএম সাহাদাত হোসেন নামের এক ব্যক্তি মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. মোদ্দাচ্ছেরের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করেন।

বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং-এর নামে পাড়ার নামকরণের দাবি সিএইচটি সম্প্রীতি জোটের।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


​পার্বত্য চট্টগ্রামের অবাঙ্গালি জাতির প্রখ্যাত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং বীর বিক্রমের অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে পাড়ার নামকরণের দাবি জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জোরালো দাবি উত্থাপন করেন।

​ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোর যে বীরত্বগাথা রয়েছে, তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইউ কে চিং বীর বিক্রম। দেশের জন্য তাঁর আত্মত্যাগ এবং সাহসিকতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মনে করেন, তাঁর নামে একটি পাড়ার নামকরণ করা হলে তা কেবল তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানোই হবে না, বরং এই অঞ্চলের মানুষের মধ্যে দেশপ্রেম এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

​ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আরও উল্লেখ করেন যে, সিএইচটি সম্প্রীতি জোট সবসময় পাহাড়ের উন্নয়নের পাশাপাশি এখানকার বীর সন্তানদের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। ইউ কে চিং-এর নামে নামকরণের এই দাবি এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবি হিসেবেও তিনি উল্লেখ করেন।​পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ