এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা। শনিবার র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বাচা নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে।
র্যাব জানায়, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে বাচার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।




সরকারি-বেসরকারি সব অফিসের জন্য দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ৫ এপ্রিল থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। এতে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।






