আজঃ রবিবার ৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী ‘গলাকাটা বাচা’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। শনিবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বাচা নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে।
র‌্যাব জানায়, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে বাচার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ডিসি পার্কে ৫৪ প্রজাতির ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে : জেলা প্রশাসক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহেদুল ইসলাম মিঞা। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষে চলতি মাসেই চট্টগ্রাম জেলা প্রশাসক ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে ১০ হাজার গাছের বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে আজ প্রথম দফায় ২ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে এ মাসেই ৫৪ প্রজাতির (ফুল, ফল ও কাঠ জাতীয়) সর্বমোট ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে। ডিসি আরো বলেন, নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং উন্নয়ন কার্যক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষরোপণের মাধ্যমে সেই বৃক্ষগুলোর ক্ষতিপূরণ করতে চাই।

তিনি বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসাবে গড়ে তোলা হবে। এই পার্কে শীতল সবুজ পরিবেশে পাবে দর্শনার্থীরা। পার্কের চারপাশে সাজানো থাকবে কৃষ্ণচূড়া। উত্তর পাশে থাকবে ফলের বাগান। এতে হবে পাখ-পাখালিরর অভয়আশ্রম। এতে বাংলাদেশ যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তা ফুটে উঠবে। থাকবে নির্মল সুন্দর বাতাস। থাকবে স্বস্থ্য সম্মত পরিবেশও।
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সহনীয় উপকূলবর্তী চট্টগ্রাম ডিসি পার্কে এ বৃক্ষ রোপণের আয়োজন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সীতাকুণ্ডের ইউএনও মো. ফখরুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল্লা আল মামুন প্রমুখ।

হাম সন্দেহে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আরো ২৮ শিশু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৮ জন হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৬ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন রোগী রয়েছেন। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন রোগী রয়েছেন। তবে ল্যাবরেটরিতে পরীক্ষার পর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে, যাদের মধ্যে ৮ জন মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় আরও জানিয়েছে, রোগ নির্ণয়ের জন্য শনিবার নতুন করে ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে। ইতিবাচক খবর হলো, হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত ২৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আলোচিত খবর

সরকারি- বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি-বেসরকারি সব অফিসের জন্য দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ৫ এপ্রিল থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। এতে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার পর রাখা এবং বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ