আজঃ মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬

বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি।

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে । রবিবার(৫ এপ্রিল) রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের দপ্তরী ও প্রহরী নাঈম উদ্দিন রাজু জানিয়েছেন, বিদ্যালয়ের অফিসের দরজার তালা ভেঙে নগদ তিন হাজার টাকা, সিসি ক্যামেরা ও মনিটর, ঘন্টা ও সাউন্ড বজ্রের একটি সেট এবং ওয়াইফাই রাউটার নিয়ে গেছে। এ সবের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আমরা বিশ্ব মঞ্চে দাঁড়াতে চাই, শক্ত আসনে বসতে চাই : জেলা প্রশাসক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অবৈধভাবে যেখানে মাটি কাটা হবে সেখানে আমরা কঠোর পদক্ষেপ নেব। বিশেষ করে কৃষি জমির টপসয়েল কাটলে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আমাদের ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা কাটছে তারা বাইরের কেউ না। তারা এই সমাজেরই মানুষ।আমাদের অভিযান চলবেই পাশাপাশি আমরা চাই সোশ্যাল মুভমেন্ট তৈরি করতে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত আছে তাদের আপনারা তুলে ধরেন। তাদের সাথে সমাজের ডিস্টেন্স তৈরি করেন।

আপনারা একটা সামাজিক আন্দোলন তৈরি করেন।এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তরুণরাই জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। জীবনের একটা লক্ষ্য থাকতে হবে।জয়ের আনন্দ যেমন দেয়, তেমনি পরাজয়কে মেনে নিতে শেখায়। খেলা একটি শিক্ষা। কিভাবে আমাদের যোগ্যতাকে বাড়াবো, দক্ষতা বাড়াবো।জেলা প্রশাসক আরও বলেন, আমরা বিশ্ব মঞ্চে দাঁড়াতে চাই, শক্ত আসনে বসতে চাই। স্বপ্ন, কমিটমেন্ট, প্রত্যয় থাকতে হবে।তাহলে আমরা সাকসেস হতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, সমাজ সেবা কর্মকর্তা পিপলু নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কৃষি কর্মকর্তা মো.শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতৃবন্দসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। এ টূর্ণামেন্টে মাধ্যমিক পর্যায়ের ৩২টি দল অংশ নিচ্ছে।

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের দফতরে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন এবং তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন নেতাকর্মী।

এর আগে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল তারিখ নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়। পরবর্তীতে তা যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করা হয়।

আলোচিত খবর

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিএনপি পাচ্ছে ৩৬,জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট -১৩,স্বতন্ত্র -১।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচন কমিশন (ইসি)জানিয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট পাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ হয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র সদস্যরা একত্র হয়ে একটি আসন পেয়েছেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য
সোমবার (৬ এপ্রিল) কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের জানান।তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ইসির সূত্র অনুযায়ী, আসন বণ্টনে জোটগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক দল মিলেই বড় অংশ পেয়েছে। অপরদিকে জামায়াতের সঙ্গেও রয়েছে কয়েকটি সহযোগী দল, যাদের সমন্বয়েই তাদের প্রাপ্ত আসন নির্ধারিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও জোট গঠন করে একটি আসন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ