আজঃ সোমবার ২৫ মে, ২০২৬

স্থবির শাহ আমানত বিমানবন্দর, ৪১ দিনে ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল।

চট্টগ্রাম ব্যুরো:

সর্বশেষ বাতিল ৮টি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম। এই বিমানবন্দরে গত ৪১ দিনে সর্বমোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন করে আরও ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বিদেশগামী যাত্রীরা অজানা আশংকায় রয়েছে।

সর্বশেষ আরও ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার বিষয়টি মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।বিমানবন্দর সূত্র জানায়, ওই দিন বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমন ও দুটি বহির্গমন এবং সালাম এয়ারের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট

বাতিল করা হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অব্যাহত রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরো জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রামের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় চলছে। মঙ্গলবারের ৮টিসহ এ পর্যন্ত গত ৪১ দিনে সর্বমোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন  মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ২৫ মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম  হাফেজ মাওলানা ওসমান গণি, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। 

‎এ সময় কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২নং  ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে  এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত ১৭ বছর আওয়ামীলীগের  জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলাম৷ পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছি।

আমি দীর্ঘ চাকুরীর সুবাধে আকতার গ্রুপের সিএফও, পাশাপাশি চার্টার একাউন্টেন্স ফাইনাল লেবেলে পড়াশুনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রোর প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি।    সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর থেকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোজাম্মেলসহ একটি শক্তিশালী পক্ষ  আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে আমাকে হেয় করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে।  আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ২ বছর পূর্বের হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবী করছি।

টাংগাইলে ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীর জোগারচর সড়াতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১০ জন।নিহত ১৫ জনের ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকার। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।৪বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক যোগে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন। সোমবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ