আজঃ রবিবার ১২ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার।

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর মডেল থানার পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাবিনা বেগম সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে বাস পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত, আহত- ২।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের আলীরমোড় এলাকায় হাইওয়ে মহাসড়কে বিআরটিসি বাস ও একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২২০৩) এর সঙ্গে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৫-১৮৫৮) আলীরমোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ নাঈম ইসলাম (৩০)-কে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাহাটা এলাকার মোবারক হোসেনের ছেলে।

আহতদের মধ্যে মিনি পিকআপের চালক মোঃ সফিকুল ইসলাম (৪৫)-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বজরু জামালপুর এলাকার আবুল হোসেন সরকারের ছেলে। এছাড়া বিআরটিসি বাসের হেলপার মোঃ বাবু মিয়া (৩০) গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি রংপুর জেলার পীরজাবাদ (উপশহর) এলাকার সমসের আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি’র মানোন্নয়ন ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি দোতলা বাসে যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধ এবং ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নেত্রকোণা বিআরটিসি বাস স্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক ও ছাত্র সমাজ’-এর ব্যানারে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।যাত্রীদের অভিযোগ ও ভোগান্তি
​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি এই পরিবহন সেবাটিতে সাধারণ যাত্রীরা দীর্ঘ দিন ধরে নানাভাবে নিগৃহীত হচ্ছেন। তাদের অভিযোগের মূল বিষয়গুলো হলো:

অসৌজন্যমূলক আচরণ: বাসের চালক ও সহকারীদের পক্ষ থেকে যাত্রীদের সঙ্গে প্রতিনিয়ত রুক্ষ ও অপেশাদার আচরণের অভিযোগ রয়েছে।অতিরিক্ত ভাড়া আদায়: নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে।সময়সূচি বিপর্যয়: বাস চলাচলের কোনো সুনির্দিষ্ট সময়সূচি না মানায় গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ডিপো ম্যানেজারের অপসারণ দাবি করে
​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,বিআরটিসি ময়মনসিংহ ডিপোর অভ্যন্তরীণ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। ডিপো পর্যায়ের অনিয়ম সরাসরি যাত্রীসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ সময় তারা অবিলম্বে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ডিপো ম্যানেজারের অপসারণ এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিআরটিসি সাধারণ মানুষের আস্থার প্রতীক হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির কারণে এটি এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে যাত্রীসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র প্রতিনিধি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

কর্মসূচি থেকে যাত্রীসেবার মানোন্নয়ন, ভাড়ার নৈরাজ্য বন্ধ এবং বাসের সময়সূচি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা।
​মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ভুক্তভোগী সাধারণ যাত্রীরা অংশ নেন।

আলোচিত খবর

পর্যাপ্ত খাদ্য মজুত ৩১ জন নাবিকের হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

আরও পড়ুন

সর্বশেষ