এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৩৬ জন প্রার্থীর বিএনপির চূড়ান্ত করা হয়েছে। পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। সাক্ষাৎকারে নারী নেত্রীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। ।

দলীয় সূত্রে জানা যায়- ঢাকা,চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। ওইদিন পাঁচ শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।

জানা যায়, ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্য থেকে প্রথমে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়। এরপর সেখান থেকে বাছাই করে চূড়ান্ত ৩৬ জনকে নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে ত্যাগী, পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নারী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে।সম্ভাব্য প্রার্থীদের তালিকায়
রয়েছেন—মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জামালপুর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ডা. সানসিলা জেবরিন পিয়াংকা, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবি নাজনিন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুকসানা শাহনাজ, ফেরদৌস আহমেদ মিষ্টি, হাসনা হিনা হীরা, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক শামীমা আক্তার রুবী।










