সুকণ্ঠ সংগীত বিদ্যার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা- সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে তোলে।

অরুণ নাথ :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র উদ্যোগে শিশু – কিশোর প্রতিভাবান শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ১৯ এপ্রিল রবিবার বিকাল ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়। বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথ এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কণ্ঠ শিল্পী, সুরকার,বাংলাদেশ বেতার ও টিভি’র সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর গীতিকার চট্টগ্রাম কলেজ প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো: আবুল হাসান, সংবর্ধেয় অতিথি ছিলেন আর্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ শিল্পী মৃণালিনী চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নুরুল কবির, সম্মানিত অতিথি ছিলেন সাপ্তাহিক শিক্ষা সংবাদ এর সম্পাদক দেওয়ান মামুনুর রশীদ, ঋতুপর্ণা চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যার্থী পরিষদের সদস্যরা, এরপর সংবর্ধেয় অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তোলে দেন আনিকা দাশ চৌধুরী ও রুবেল চৌধুরী। বক্তরা বলেন সঙ্গীত চর্চা মানুষকে মানবিকতা শেখায়, আজকের প্রতিভাবানরা আগামীতে দেশের বাহিরে গিয়ে সুনাম বয়ে আনবে। দ্বিতীয় পর্বে সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিদ্যার্থী পরিষদের শিল্পীবৃন্দ।

এর পর একক সঙ্গীত পরিবেশন করেন সারদা স্বয়ংপ্রভা ঘোষ,রোদ্দুর দে,সংহিতা নন্দী,হিমু আইচ,সৌমিল শ্রীহান দত্ত, দ্বৈত সংগীত পরিবেশন করেন অর্চিতা দে – অনুঙ্কা দে,এর পর একক সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা ধর,দিবাকর ভট্টাচার্য, অর্ঘ্যদীপ সরকার, দ্বৈত সংগীত পরিবেশন করেন অবন্তী সরকার ও পিহুনা সরকার, একক সঙ্গীত পরিবেশন করেন সুরাঙ্গনা রায় চৌধুরী, এর পর দ্বৈত সংগীত পরিবেশন করেন রাগবীর বসাক ও রাজবীর বসাক,একক সঙ্গীত পরিবেশন করেন সানিয়া নোমান,শুভ্রনীল দাশ,অভ্রনীল দে,দীপান্ত ভট্টাচার্য, ইন্দ্রদীপ ভট্টাচার্য। আমরা সবাই রাজা রবীন্দ্র সমবেত সঙ্গীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।যন্ত্রাসঙ্গে যারা সহযোগিতা করেছেন কী বোর্ডে পঙ্কজ, তবলায় সানি দে,অক্টোপেড প্রণব, গিটারে রাজীব দাশ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ