আজঃ সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটির ৪২তম একাডেমিক কাউন্সিলের সভা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে বিশ^বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. ইকবাল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক মহিউদ্দিন খালেদ, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়া ও সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্যরা।

সভায় স্প্রিং সেমিস্টার ২০২৬ শিক্ষার্থীদের বিভিন্ন রিপোর্ট অনুমোদন, স্প্রিং সেমিস্টার ২০২৫ এর স্নাতক ও স্নাতকোত্তর গ্র্যাজুয়েট লিস্ট অনুমোদন, মে ২০২৫ থেকে বর্তমান পর্যন্ত আইকিউএসি কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন, বিবেচনার জন্য বিভিন্ন অনুষদের সভার আলোচ্যসূচি উপস্থাপন এবং বিভিন্ন অনুষদের রিপোর্ট ও বিবিধ একাডেমিক বিষয় নিয়ে আলোচনা হয়, দুইটি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ অনুমোদন, শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা উপকরণ ও কার্যক্রম করার উপর জোর দেওয়া, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করার কার্যকরী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত, প্রতি সেমিস্টারে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি উদ্ভাবনী গবেষণা কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত ৪১তম সভার সিদ্ধান্ত সমূহ অনুমোদনসহ বিভিন্ন বিভাগের একাডেমিক সভার গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গুণগত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সাউদার্ন ইউনিভার্সিটি এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস–২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–২ এর প্রাঙ্গণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।স্বাগত বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের এসপিএম অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

এ সময় তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউট প্রধান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

আইইউটি পরিদর্শন গবেষণা ও একাডেমিক সহযোগিতায় নতুন দিগন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একটি প্রতিনিধি দল সম্প্রতি গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি) পরিদর্শন করেছে। একাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সফরটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিদর্শনকালে সিআইইউ’র প্রতিনিধি দল আইইউটি’র অত্যাধুনিক বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি ল্যাব পরিদর্শন করেন। এর মধ্যে ছিল রোবোটিক্স ল্যাব, সেমিকন্ডাক্টর ল্যাব, সিজারি ল্যাব, অটোমোবাইল ওয়ার্কশপ, কম্যুনিকেশন্স ল্যাব, সিম্যুলেশন ল্যাব, ডিএসপি ও

ভিএলএসআই ল্যাব, কন্ট্রোল সিস্টেম ল্যাব এবং মেশিন ল্যাব ও ওয়ার্কশপ। পরিদর্শনের সময় তারা এসব ল্যাবে পরিচালিত চলমান গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠানের মধ্যে বেইট (বিএইটিই) এক্রেডিটেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সিআইইউ’র প্রতিনিধিদলে নেতৃত্ব দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত।

আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় যৌথ গবেষণা উদ্যোগ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, সমন্বিত প্রকল্প এবং জ্ঞান বিনিময়ের বিভিন্ন ক্ষেত্র গুরুত্ব পায়।

এসময় আইইউটি’র উপ-উপাচার্য ড. হিসেইন আরাবি নুর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি এর ডিন আধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটোয়ারী, মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আধ্যাপক ড. এম আহসান হাবীব, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আধ্যাপক ড. সৈয়দ ইফতেখার আলী, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব লুৎফি এম আইয়ুব এবং সদস্য জনাব সৈয়দ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

এই একাডেমিক সফরের মাধ্যমে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা সহযোগিতার ভিত্তি স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ