আজঃ সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন ভূজপুর ইউনিয়ন সংসদ’র ৩য় কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন।

বলাই আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ভূজপুর ইউনিয়ন সংসদের ৩য় কার্যকরী পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার শ্রী শ্রী হরি, দুর্গা ও রক্ষা কালী (পূর্ব ভূজপুর-বণিক পাড়া) মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গীতা নিকেতনের শিক্ষার্থীদের সমন্বিত শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে ১ম পর্বে সভাপতিত্ব করেন ভূজপুর ইউনিয়ন সংসদের সভাপতি মাষ্টার শ্রী টিটু মহাজন। ১ম পর্ব পরিচালনা করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী প্রবীর আচার্য্য। ২য় পর্বে সভাপতিত্ব করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী। সম্মেলন পরিচালনা করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরহাট বাজারের হরি, দূর্গা ও কালী মন্দির এর সুযোগ্য সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক শ্রী রনজিত কুমার পাল, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সংসদের সহ-সভাপতি শ্রী এডভোকেট টিটু দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী রাসকিন চৌধুরী, ভূজপুর ইউনিয়ন পরিষদ এর তিন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য শ্রী রূপসী বণিক অন্তরা, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহ -সভাপতি শ্রী রূপক দে, নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী পার্থ ঘোষ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রী বিজয় মজুমদার, সহ-অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী সাধন কান্তি নাথ, শ্রী শ্রী হরি, দূর্গা ও রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী সুজন গুপ্ত, বিশিষ্ট সমাজ সেবক শ্রী প্রভাত বণিক, দাঁতমারা

ইউনিয়ন সংসদ এর সম্মানিত সভাপতি শ্রী বাবুল দেব, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী খোকন ওরাং, পাইন্দং ইউনিয়ন সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী সজীব দে, শ্রী অসীম মহাজন, শ্রী শান্তুু গুপ্ত, শ্রী সুমন দেব, শ্রী কাঞ্চন নাথ, শ্রী সুজন গুপ্তসহ সকল স্তরের নেতৃবৃন্দ। ১ম পর্বে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদের অর্থ সম্পাদক শ্রী কাঞ্চন নাথ, বাগীশিক ভাজপুর ইউনিয়ন সংসদের পক্ষে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বাগীশিক ভূজপুর ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী প্রবীর আচার্য্য। ১ম পর্বের সভাপতি শ্রী টিটু মহাজন তার বক্তব্যের মাধ্যমে কমিটির বিলুপ্তি ঘোষনা করেন। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের প্রেক্ষিতে বাগীশিক ভূজপুর সংসদের ৩য় কার্যকরী পরিষদ গঠন কল্পে ০৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে তাৎক্ষণিকভাবে শ্রী রনজিত কুমার পাল কে আহ্বায়ক এবং শ্রী টিটু দেব কে সদস্য সচিব মনোনীত করে আহব্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়।

এছাড়াও উক্ত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৩ জন। সদস্য (০১) শ্রী প্রভাত বণিক, সদস্য (০২) শ্রী বিজয় মজুমদার, সদস্য (০৩) শ্রী টিটু কুমার মহাজন। ২য় পর্বে ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সভাপতি শ্রী মানস চক্রবর্তী উপস্থিত সকলের উদ্দেশ্যে আহ্বায়ক কমিটিতে মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেন এবং তিনি আগামী ২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল কে সাথে নিয়ে একটি ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গঠন কমিটি গঠন করার জন্য আহ্বায়ক কমিটিকে বিশেষ অনুরোধ জানান। পরিশেষে আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। ঘটনাটির রহস্য জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন ডেকেছেন র‍্যাব।রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তবে ক্লুলেস ঘটনাটিতে র‍্যাবের অভিযান চলমান থাকায় নিরাপত্তার স্বার্থে তাদের নাম-পরিচয় কিংবা অন্যকোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
র‍্যাব অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে বলেন, ক্লুলেস ঘটনাটিতে জড়িতদের গ্রেপ্তার করেছি। তবে নিরাপত্তার স্বার্থে আমরা এখনই কোনো তথ্য জানাতে চাই না। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে সকল রহস্য জানানো হবে।


প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে পরদিন শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন কুমিল্লা কাস্টমস অফিসে কর্মরত ছিলেন তিনি। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার ডুমুরিয়া এলাকার সুশীল বৈরাগীর ছেলে। ৪১তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। পরিবারে তার স্ত্রী বাবা-মা ও ১ বছরের ছেলে সন্তান রয়েছে।

দেশে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সকল ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে নগরে আয়োজিত এক ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলনে’। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব’র জুলাই-বিপ্লব স্মৃতি হলে “পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা ও ধর্মগ্রন্থসমূহে এর দিক নির্দেশনা” শিরোনামে সম্মিলনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’-র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর জন্ম দ্বিশতবার্ষিকী ও মহান ১০ মাঘ ১২০তম পবিত্র উরস শরিফ উদযাপনের অংশ হিসেবে তাঁর মহান অসাম্প্রদায়িক মতাদর্শ প্রতিপালনে নিবেদিত প্রতিষ্ঠান শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের (এস জেড এইচ এম) সার্বিক ব্যবস্থাপনায় ১৩তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলনের আয়েজন করেছে মাইজভান্ডারি একাডেমি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের মাননীয় সাংসদ জনাব আবু সুফিয়ান এম.পি।

তিনি তার বক্তব্যে বলেন, “সকল ধর্মের মর্মবাণী হচ্ছে, দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। ইসলাম ধর্মের অনুসারী হিসেবে বলব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হতে ইসলাম শিক্ষা দেয়। সমাজে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা, সাম্প্রদায়িকতা ছড়িয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠা করাই আন্তঃধর্মীয় সম্প্রতি সম্মিলনের অন্তর্নিহিত তাগিদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্প্রতি সম্মিলনে আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউম্যারারি প্রফেসর অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রামের পটিয়া উপজেলার পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরান্দপুরী মহারাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হোসাইন, চট্টগ্রাম ক্যাথিড্রাল প্যারিসের সহকারী পাল পুহিত ফাদার রুপক আইজেক রোজারিও এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব শশাঙ্ক বরণ রায়।

আলোচনায় বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সকোমল বড়ুয়া বলেন,বর্তমান পৃথিবীর অস্থিরতার প্রধান কারণ হচ্ছে সহিংসতা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, বিশ্বশক্তি কিংবা আগ্রাসন মনোবৃত্তি লালন করা। তাই আজ সর্বপ্রথম প্রয়োজন সকল সম্প্রদায়ের মন থেকে এ চারটি কুধারণা অপসারণ করা। দেহ ছাড়া মনের আশ্রয় যেমন কল্পনা করা যায় না, তেমনি নীতি বা ধর্ম ছাড়া সমাজ জীবনের উন্নয়ন ও অগ্রগতির চিন্তা অর্থহীন। দুই মেরুতে দুটি অবস্থান করলেও উভয়ের সমন্বয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতামুক্ত, শ্রেণি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে গড়ে উঠবে।

শ্রীমৎ স্বামী রবীশ্বরান্দপুরী মহারাজ বলেন, “দুঃখের বিষয় হলো এত ধর্মীয় চেতনায় সব ধর্মের সহাবস্থান এর কথা স্বীকৃত থাকলেও বিদ্বেষপূর্ণ ভাভ ধারার কোন পরিবর্তন হয়নি। দুঃখের সাথে আজ তা স্বীকার করতে হয়। আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ, প্রীতিবোধ, ভ্রাতৃত্ববোধ, সংযমবোধ, সহিষ্ণুতা, মানবতা ও শৃংখলার বড়ই দুর্ভিক্ষ। ধর্ম আচরণ পদ্ধতি ভিন্ন হলেও প্রতিটি মানুষের লক্ষ ও গন্তব্য কিন্তু এক ও অভিন্ন।”

ড. মুহাম্মদ আবুল হোসাইন বলেন, “প্রায় সকল ধর্ম গ্রন্থই ন্যায়পরায়ণতা, সততা, দয়া ও পরোপকারের মতো সার্বজনিন নৈতিক গুণাবলির উপর জোর দেয়। এই সাধারণ নৈতিক ভিত্তি বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সংলাপ ও সহযোগীতার পথ সুগম করে ধর্মগ্রন্থগুলো প্রায়ই ঈশ্বর বা দিব্যসত্তার সামনে সকল মানুষের সমান মর্যাদার কথা ঘোষণা করে, যা আন্তঃধর্মিক, আন্তঃসাংস্কৃতিক সম্মানের ভিত্তি তৈরি করে।
উচ্চারক আবৃত্তি কুঞ্জ’র নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ হোসাইনের সঞ্চালনায় সম্প্রতি সম্মেলনে স্বাগত বক্তব্য দেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী এর বাণী পাঠ করেন এস জেড এইচ এম ট্রাস্ট এর গবেষণা সহকারী জনাব সাইদুল ইসলাম সাইদু। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসনাইন, গীতাপাঠ করেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন ভদন্ত এম বোধি মিত্র ভিক্ষু, বাইবেল পাঠ করেন পাস্টর রিপন রায়। হামদ পরিবেশন করেন সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী এবং মাইজভান্ডারি সংগীত পরিবেশন করেন মাইজভান্ডারি মরমী গোষ্ঠীর সিনিয়র সদস্য সৈয়দ জাবের সরওয়ার।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ