আজঃ মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৯ জনের মৃত্যু

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ উপড়ে পড়া, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঘটনায় এ প্রাণহানি ঘটে।
জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে সোমবার ভোরে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন খুকি বেগম (৯০), তার মেয়ে ফাতে বেগম (৫০) ও ফরিদা বেগম (৪৫)। পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ মাকে দেখতে ঢাকায় থাকা ছোট মেয়ে ফরিদা বাড়িতে এসেছিলেন। রাতে একসঙ্গে ঘুমানোর সময় ভোরে ঝড়ে গাছটি ঘরের ওপর পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এছাড়া বগুড়ার গাবতলীতে ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে পান ব্যবসায়ী উমা চন্দ্র রায় (৫২) সারিয়াকান্দিতে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে নির্মাণশ্রমিক দিলবর সরদার (৫৫) মারা যান।নওগাঁর আত্রাইয়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারী আরাফাতুন (২০) গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন-ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি চৌধুরী পাড়ার মৃত মংশি মগের পুত্র। তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের ১৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসবমুখর পরিবেশে ১৩৯তম বন্দর দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

গত শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত সব জাহাজ ও জলযান থেকে একযোগে এক মিনিট হুইসেল বাজানো হয়। একই সঙ্গে বন্দরের মসজিদ ও মন্দিরগুলোতে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বন্দরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বন্দরের কার্যক্রমভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। নবনির্মিত ওয়ান স্টপ বিল্ডিংয়ের স্ক্রিনে সর্বসাধারণের জন্য দিনব্যাপী ভিডিও প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়।

এ উপলক্ষে বন্দর ভবনের আশপাশ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়। রোববার সকালে বন্দর ভবনের পতাকা উত্তোলন বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এরপর তিনি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বন্দর দিবসের কেক কাটেন। এ সময় তিনি বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে চট্টগ্রাম বন্দর দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বন্দরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশ আরও সমৃদ্ধ হবে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ