আজঃ রবিবার ২৪ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোন ঘটনা আছে তা নিশ্চিত নয়। মরদেহের ময়না তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে। তবে ইমন দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দু’জনের মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা। এদের মধ্যে একজন বাগানে আম কুড়ানোর সময় ও আরেকজন ধানখেতে মারা যান।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। 

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

অন্যদিকে স্থানীয়েদের বরাত দিয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানখেতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেকের পরিবার আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। 

রামিসা হত্যার এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রামিসা হত্যাকান্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী।রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার (২১ মে) তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ