আজঃ বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬

জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট;নেভাতে ১,শত দমকলকর্মী, ১৫ টি অগ্নিনির্বাপক কাজ করেছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লন্ডনের উত্তর-পশ্চিমে গোল্ডার্স গ্রিন এলাকায় বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে অন্তত ১০০ জন দমকলকর্মী ও ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন কাজ করেছে। গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ নামের ইহুদি সুপারমার্কেটের পেছনের অংশে প্রথমে আগুনের সূত্রপাত।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে-তারা বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পেয়েছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফিঞ্চলি, উইলেসডেন, ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের একাধিক স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে।

সেখানকার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানকার দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তিনতলা একটি ভবনের পাশে আগুন ছড়িয়ে পড়েছে।তীব্র ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের বেশ কিছু অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনস সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
খবর -অনলাইন টেলিগ্রাফের

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হামাসের সামরিক প্রধান স্ত্রী ও সন্তানসহ নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে তার স্ত্রী ও সন্তানসহ হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলা তারা নিহত হয়েছেন।
খবর – টাইম অব ইসরাইল।

আমিরাতে ভিসা রিনিউ ও মালিক বদলে জটিলতা অবৈধ হওয়ার ঝুঁকিতে বহু প্রবাসী বাংলাদেশী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে ভিসা স্থানান্তর ও নবায়ন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছেন। এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাকরি পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে যাওয়ায় প্রতিদিনই অনেকে বেকার কিংবা অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

প্রবাসীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারের প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে। আগে কোনো কর্মী চাইলে সহজেই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারতেন। কিন্তু বর্তমানে সেই সুযোগ না থাকায় বহু শ্রমিক চাকরি পরিবর্তন করতে পারছেন না। একই সঙ্গে অনেকের ভিসা নবায়নও আটকে যাচ্ছে, যদিও তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে কাজ করে আসছেন।

অনেক প্রবাসী জানান, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও নির্দিষ্ট কোনো কারণ জানানো হচ্ছে না। কেউ কেউ দাবি করেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক উদ্যোগের অভাবের কথাও মৌখিকভাবে উল্লেখ করছেন কর্মকর্তারা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় (Mohre) সম্প্রতি চাকরি পরিবর্তন সংক্রান্ত নিয়ম আরও স্পষ্ট করেছে। ২০২১ সালের ফেডারেল ডিক্রি-আইন নং ৩৩ অনুযায়ী, অধিকাংশ বিদেশি কর্মীর জন্য চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আগের মতো কঠোর শ্রম নিষেধাজ্ঞা আর কার্যকর নেই। নতুন নিয়োগকর্তার কাছে যেতে অনাপত্তি সনদ (NOC) বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে।

তবে শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে এক বছরের ওয়ার্ক পারমিট নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।যদিও নতুন এই নীতিমালা বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও কার্যকর হবে কি না, তা নিয়ে এখনো সংশয়ে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশি।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ