আজঃ শুক্রবার ২৯ মে, ২০২৬

ঈদে পরিচ্ছন্নতা ও চামড়া সংরক্ষণে মাঠে আছে আনসার-ভিডিপি

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষা এবং কুরবানির চামড়া সংরক্ষণে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ নূরুল আবছার জানান, ঈদের সময় জনদুর্ভোগ কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং জাতীয় সম্পদ হিসেবে কুরবানির চামড়ার অপচয় রোধে ঠাকুরগাঁও জেলায় এবার ২৫৬ জন ভাতাভূক্ত সদস্য ও প্রায় ১০০০ জন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও বিসিকের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতিবছর ঈদের সময় অপরিকল্পিতভাবে পশু জবাই, রাস্তাঘাটে বর্জ্য ফেলে রাখা, ড্রেন বন্ধ হয়ে যাওয়া এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণ না করায় পরিবেশ দূষণ ও আর্থিক ক্ষতির ঘটনা ঘটে। এসব সমস্যা কমিয়ে আনতেই এবার আগেভাগে মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে।

আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বের মধ্যে আছে নির্ধারিত স্থানে কুরবানি নিশ্চিত করা, জবাইস্থলে শৃঙ্খলা বজায় রাখা, শিশুদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখা এবং দ্রুত বর্জ্য অপসারণে সহায়তা করা। পাশাপাশি ব্লিচিং পাউডার ও চুন ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে, যাতে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি কমানো যায়।

চামড়া সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, অনেক সময় সঠিক নিয়ম না মানায় এবং সময়মতো লবণ ব্যবহার না করায় কোটি টাকার চামড়া নষ্ট হয়ে যায়। এ কারণে ইউনিয়নভিত্তিক সচেতনতা কার্যক্রম, ব্যবসায়ীদের যোগাযোগ তালিকা প্রস্তুত এবং দ্রুত সংগ্রহ ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে।

মাঠপর্যায়ে দেখা যায় সদস্যরা সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম শেখাচ্ছেন। যেমন—চামড়ায় পর্যাপ্ত লবণ ব্যবহার, ভাঁজ না করে সমতল স্থানে রাখা এবং রোদ এড়িয়ে সংরক্ষণ করা। এছাড়া যেসব পরিবারে পুরুষ সদস্য নেই বা প্রবাসে রয়েছেন, সেসব পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

বাহিনীর বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, কুরবানির চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। তাই চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে কোনো ধরনের দালালি, অবৈধ মজুদ বা চামড়া ব্যবসায় সম্পৃক্ত না হওয়ার জন্য সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার ও ভিডিপি সদস্যরা শুধুমাত্র জনস্বার্থে সহায়ক ও সচেতনতামূলক দায়িত্ব পালন করবেন। কোনো সদস্য চামড়া ক্রয়-বিক্রয়, দর নির্ধারণ, আর্থিক লেনদেন কিংবা ব্যবসাসংক্রান্ত কাজে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আনসার-ভিডিপির পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ কুরবানি ও জাতীয় সম্পদ রক্ষায় সম্মিলিত সচেতনতাই হতে পারে এবারের ঈদের সবচেয়ে বড় বার্তা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চসিক-বিদ্যানন্দের ভাগাভাগির ঈদ উৎসব

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“ত্যাগের চেতনায় সমতার উৎসব—এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে পথশিশু ও ছিন্নমুল বস্তিবাসীদের জন্য দিনব্যাপী হৃদয়ছোঁয়া “ঈদ আনন্দ আয়োজন”। হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে ছিল নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিনশেষে মন ছুঁয়ে যাওয়া “গানের আয়োজন”—যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য উৎসব।

আজ সকাল সাড়ে ১১ টায় এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন মাননীয় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন “কাউকে পেছনে ফেলে নয়”—এই প্রত্যয়ে আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই এই ভালোবাসার গল্প, এই মানবতার উৎসব সবাইকে প্রতিবেশীর পাশে দাড়াতে তিনি আহবান জানান।

অনুষ্ঠানে শতাধিক শিশুদের মাঝে মেয়র সালামি প্রদান করেন এবং এতিম শিশুদের সাথে খাবার গ্রহন করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন: প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেনো বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নি:শব্দ কাতর চোখ কোন সাহায্য প্রার্থনা করেনা, তারা চায় সামাজিক সম্মান ও আত্নমর্যাদা।তাদের সেই সামাজিক সম্মান ও আত্নমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।

গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গোপালগঞ্জের বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে । আজ বৃহস্পতিবার ২৮ মে সকালে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। নিহতদের মধ্যে দু’জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।বর্তমান সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৮ মে দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সেনানিবাসে অবস্থানকালের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর শৈশব ও জীবনের বড় একটি অংশের স্মৃতি এই স্থানকে ঘিরে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ