এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষকতা পেশায় ফিরছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন তিনি।মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সাবেক এই উপদেষ্টা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।
তিনি আরও লেখেন- যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও পনের বছরের বেশি। তিনি বলেন – অন্তবর্তি সরকারের উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করতাম। তার ও আগে প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যবসা অনুষদে পড়িয়েছি।মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারের সাবেক সচিব এবং স্বনামধন্য অর্থনীতিবিদ।



নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।





