এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবারও দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়। তবে এবার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার ৫ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান- যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় এদূর্ঘটনায় কোন প্রাণ হানির ঘটনা ঘটনি।

জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ায় ফেরি ‘কবরী’তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।তবে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসটির চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।





নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।





