এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিন অঞ্চলের মাদক সম্রাট কওছার আলী(৪২) কে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। ঘোষনগর বাজারের পেছনে তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক কওছার আলী (৪২) উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত শফিয়ার গাজীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, কওছার আলী ওরফে কসাই কওছারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পূর্বে তিনি গরু জবাইয়ের কাজ করলেও গত প্রায় দুই বছর ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তার মাদক কার্যক্রমের কারণে এলাকায় মাদকের বিস্তার ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, “মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে কওছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












