আজঃ শুক্রবার ১৯ জুন, ২০২৬

সিডিএ চেয়ারম্যানের সাথে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাক্ষাত

টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে সিডিএ ভবনের সম্মেলন কক্ষে পরিষদের আহবায়ক লায়ন তাহের আহম্মদের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ সিডিএ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

এ সময় মহানগরীর উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, পরিকল্পিত নগরায়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আবুল কাশেম আজাদ (ভিপি শামীম), যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন,নাছির উদ্দিন বিপ্লব,সদস্য মিরাজ উদ্দিন,হাসান চৌধুরী,মো.মুছা, সিরাজুল ইসলাম লিটন,মো.সেলিম,মো.সাখাওয়াত হোসেন রাব্বি প্রমূখ।

পরিষদের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটি আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সিডিএ চেয়ারম্যান চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮জুন বৃহস্পতিবার বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল।
সভায় বক্তব্য রাখেন বাঘবের আইডিয়াল স্কুলের প্রধান উপদেষ্টা, হাজী মো: ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহসিন মিয়া, অভিভাবক শাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন মিয়া, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধনা রাণী সরকার, আরিফা সুলতানা, হাজেরা আক্তার, মোহাম্মদ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাসিনা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, শাহজালাল গাজী, রাসেল মিয়া, রেজওয়ানা সিকদার সাথী, মনিরা সুলতানা, শাকিল খাঁন, আব্দুল্লাহ, আলী আকবর সরকার, শফিকুল ইসলাম, নুরনবী, স্বপন কুমার রাজবংশী, তমা সাহা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ বাস্তবমুখী মুল্যায়ন পদ্ধতির বাস্তবায়ন। গুণগত শিক্ষা গ্রহণ করতে হবে। নকল পরিহার করে নিজের যোগ্যতায় ভাল ফলাফল অর্জন করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ, নৈতিকতা সম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় করে ভাল ফলাফল অর্জন করতে হবে। তবেই স্বার্থকতা আসবে।

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে ৫ খাল খননে নামল চসিক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে আমরা নগরের খাল, নালা ও ড্রেনগুলো সচল করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছি। খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে, যাতে বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে।

বৃহস্পতিবার নগরের পাঁচটি খালে খনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নগরের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে পাঁচটি খালে খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বহদ্দারহাট এলাকার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ডোম খাল, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে সুন্নিয়া মাদ্রাসা খাল, সদর খাল, অক্সিজেন এলাকার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে অনন্যা আবাসিক খাল এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের টেক্সটাইল ব্রিজ সংলগ্ন চশমা খালে খনন কার্যক্রমের উদ্বোধন হয়।

চসিক মেয়র বলেন, চসিকের পক্ষ থেকে নিয়মিত খাল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিচালনা করা হলেও খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। নগরবাসীকে সচেতন হতে হবে এবং খাল-নালায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গঠনে সিটি করপোরেশন এবং নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সহযোগিতা থাকলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নগর ব্যবস্থাপনার উন্নয়ন আরও সহজ হবে। চসিকের পক্ষ থেকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে নগরের বিভিন্ন ওয়ার্ডের খালগুলো পর্যায়ক্রমে খনন, আবর্জনা অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক করার কার্যক্রম চলমান রয়েছে। নগরের গুরুত্বপূর্ণ খালগুলোকে পুনরুদ্ধার ও কার্যকর রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ