আজঃ শুক্রবার ১০ জুলাই, ২০২৬

শহীদ জিয়ার আদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইনাল খেলার উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী নির্মাতা। তিনি যেমন এদেশের রাজনীতি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, ঠিক তেমনি যুবসমাজ ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও ছিলেন সমান আন্তরিক। আজকের এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি শহীদ জিয়ার দেশপ্রেম, সাহসিকতা ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি দারুণ মাধ্যম।

ফুটবল খেলা ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব উল্লেখ করে মেয়র আরও বলেন, ফুটবল আমাদের জাতীয় জীবনে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। মাঠের এই প্রতিযোগিতা যুবসমাজকে শৃঙ্খলা, একতা ও নেতৃত্বের গুণাবলী শেখায়। তরুণদের মাদক, অলসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুস্থ ও মেধাভিত্তিক সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের মতো যুবকেরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে, আজকের যুবসমাজকেও সেই সাহসিকতায় উজ্জীবিত হয়ে ক্রীড়াঙ্গনসহ দেশের সব ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে হবে।

একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় প্রবাসী কিংস চট্টগ্রাম ও শহীদ ওয়াসিম আকরাম একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে শহীদ ওয়াসিম আকরাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রবাসী কিংস চট্টগ্রাম।
ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন প্রবাসী কিংস চট্টগ্রাম ও জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান প্রবাসী কিংসেরই জাফর ইকবাল। এছাড়া শহীদ ওয়াসিম আকরাম একাদশের ওহি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের সুশৃঙ্খল দল হিসেবে মনোনীত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চলের মহাপরিচালক মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, প্রধান পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম আর মঞ্জু, নগর যুবদলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাক, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, ড্যাব নেতা ডা. একে এম আশরাফুল করিম, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, হাবিবুর রহমান চৌধুরী, শাহরিয়ার জিয়া, শহীদুল্লাহ বাহার, যুবদল নেতা হাবিবুর রহমান মাসুম, মো. হেলাল হোসেন, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগির, শাহেদুল ইসলাম শাহেদ, গোলজার হোসেন মিন্টু, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান (মাস্টার আরিফ), স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল হক টুটুল, রাজিব আকন্দ, শওকত খান রাজু, মামুনুর রশিদ মামুন, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল আলম, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম, রাসেল খানসহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা বাদশাকে গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশাকে (৩৬) গ্রেপ্তার
করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে মামলার বাদীর ছিনতাইকৃত মোবাইল ফোনও রয়েছে।

জানা যায়, ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশে বাসে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা।
মামলার তদন্তে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করেন। পরে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেপ্তার করে।এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

বাদশা ছিনতাইকারী দল নিয়ে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগৈলঝাড়ায় গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর করেছে একদল উশৃংখল জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান।

তিনি বলেন, থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, থানায় ঢুকে এভাবে হামলা- ভাংচুর করে, আমরা কার কাছে যাব। এই পোশাক রাখব না। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে। একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ