ট্রাম্প আগেই বলে রেখেছেন, ইরানের হাতে নিহত হলে কী করণীয় হবে

আন্তর্জাতিক ডেস্ক

আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান সংবলিত কিছু ব্যানার প্রদর্শনের ঘটনাও উল্লেখ করেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন , ইরানের হাতে তিনি নিহত হলে কী প্রতিক্রিয়া জানানো হবে এবং সে বিষয়ে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন। এমন ঘটনা ঘটলে ইরানের ওপর নজিরবিহীন সামরিক হামলা চালানো হবে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।

ইসরায়েলের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে,ইরান নাকি তাকে হত্যার নতুন পরিকল্পনা করেছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান সংবলিত কিছু ব্যানার প্রদর্শনের ঘটনাও উল্লেখ করেন ট্রাম্প। এপ্রসঙ্গে তিনি বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা করছে। আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে যে, ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার সম্ভাব্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হুমকির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যকে নতুন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন গোয়েন্দা তথ্য প্রকাশ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে,
এমনটাই মনে করছেন সমর বিশ্লেষকরা।

সংগৃহীত –

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কোয়ার্টার ফাইনালের ৮ দল কে কার বিপক্ষে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কোয়ার্টার ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। ষোলোর দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সময়সূচি
১০ জুলাই শুক্রবার
………………………..…
ফ্রান্স বনাম মরক্কো রাত ২টা
১১ জুলাই শনিবার
………….……………….
স্পেন বনাম বেলজিয়াম রাত ১টা
১২ জুলাই রোববার
……………………………
নরওয়ে বনাম ইংল্যান্ড রাত ৩টা
১৩ জুলাই সোমবার
…………………………….
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড সকাল ৭টা

চারটি ম্যাচের বিজয়ীরা জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে
ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন আইনপ্রণেতা তদন্ত শুরুর দাবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই দাবি উঠেছে।

গত ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। প্রচলিত নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার খেলার সুযোগ ছিল না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ উঠেছে। এরপরই ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য।

এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালীন লাল কার্ডের শাস্তির নিয়ম বদলে দেওয়া ফুটবলের ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থি। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে ফিফা।আইনপ্রণেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে ফিফা জানিয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তাদের ডিসিপ্লিনারি কমিটি। খেলাধুলা নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর নির্ভরশীল।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ