মার্কিন রাষ্ট্রদূত বললেন জম্মু-কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ

আন্তর্জাতিক ডেস্ক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ভারতের শ্রীনগরে পৌঁছে বলেছেন জম্বু -কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। বুধবার (১৯ আগস্ট) শ্রীনগরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জম্মু-কাশ্মীর ও লাদাখে দুই দিনের সফরের শুরুতেই জম্মু-কাশ্মীরকে ভারতের একটি ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটিই প্রথম জম্মু-কাশ্মীর সফর। ফলে সার্জিও গরের এই সফরকে ভারত-মার্কিন সম্পর্কের পাশাপাশি জম্মু-কাশ্মীর ইস্যুতেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে সার্জিও গর বলেন, আমি প্রথমবারের মতো এই জায়গায় সফর করছি। এটি অসাধারণ সুন্দর একটি স্থান।মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন রাষ্ট্রদূতের পাশে উপস্থিত ওমর আবদুল্লাহ।সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। অঞ্চলটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে তাঁর জম্মু-কাশ্মীর সফরকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৮ জন বাংলাদেশি এবং একজন ভারতীয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত(৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন(২৯),সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬৪) নিহত হয়েছেন।নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান।তিনি জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্তসহ তার পরিবারের সদস্যরা প্রাণ হারান। নিহতদের মধ্যে তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর রয়েছেন।

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৮জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।ভারতের সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত- ৩

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে
হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ