রাঙামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারী বর্ষণ ও পাহাড়ি পানির প্রবল স্রোতে বান্দরবান রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে।শনিবার ১১ জুলাই সকালে এ দূর্ঘটনা ঘটেছে। এতেকরে বান্দরবান-রাঙামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিশিষ্ট সমাজসেবক অনন্ত কুমার দত্তের মৃত্যুতে শোক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সিনিয়র নির্বাহী সদস্য উত্তম দাশের শ্বশুর, বিধান দত্তের পিতা, বিশিষ্ট সমাজসেবক অনন্ত কুমার দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাইজাভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি ধীমান দাশ ও সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন ও সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের সভাপতি ড. তরুণ কুমার আচার্য ও সাধারণ সম্পাদক রুবেল শীল।

যৌথ শোকবার্তা তারা মৃত্যের বিদেহী আত্মার সদগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, অনন্ত কুমার দত্তের মৃত্যুতে সমাজ একজন সজ্জন ও মানবিক ব্যক্তিকে হারাল। উল্লেখ্য, অনন্ত কুমার দত্ত সম্প্রতি ৮৫ বছর বয়সে হৃৎক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবন আনোয়ারার পশ্চিম কন্যারায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

চট্টগ্রাম নগরের আমবাগানস্হ গিরিধারা আবাসিক এলাকায় দেয়াল ধ্বসেট আশংকা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের আমবাগানস্হ গিরিধারা আবাসিক এলাকায় একে খান গ্রুপের নিম্নমানের সামগ্রী দিয়ে দেয়াল নির্মাণের কারণে দেয়াল ধ্বসে পড়ার আশংকা রয়েছে। যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ তারা ঝুঁকিতে আছেন সার্বক্ষণিক। এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ছবি – আবদুল হান্নান কাজল)

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ