রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২জুলাই রবিবার ও গত ১১জুলাই শনিবার দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। দুই দিনব্যাপী আনন্দভ্রমণ উপলক্ষে সাংবাদিকরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, চায়ের বাগান, মনিপুরী-খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী, বধ্যভূমি ৭১ ও স্বাগতম চায়ের কন্যা সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শ্রীমঙ্গল শিল্পকলা একাডেমির শিল্পীদের ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সমন্বয় কালিঘাট চা বাগান এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খাঁন মুন্না, তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খান, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, আলী হোসেন টিটু, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, হাফিজুল বারী, শরীফ ভুঁইয়া, এন বি আকাশ, এনামুল হক, সোহেল কবির, আবু কাউছার মিঠু, হাফেজ মোমেন, আবুল হাসনাত বাপ্পী, মনির হোসেন, মিজানুর রহমান, মাহাবুবুর রহমান রনি, টিআই আরিফ, এসএম রনি, গোলাম মোস্তফা সাগরসহ আরও অনেকে। অনুষ্ঠানে শ্রীমঙ্গলের শিল্পী বাউল ফকির আব্দুল গণি, তাজুল ইসলাম, রুবি আক্তার, টুম্পা ইয়াসমিন, আলকাছ মিয়া, জয়নাল আবেদিন, সায়মন সংগীত পরিবেশন করেন।

পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং শ্রীমঙ্গলের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য ও সংগীতানুষ্ঠান। আনন্দভ্রমণের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী বর্ণিল আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকরা আনন্দ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কর্মজীবী মানুষের ভোগান্তি, দুর্ভোগে শিক্ষার্থীরাও ফের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতার আশঙ্কায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের জনজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত শনিবার রাত থেকে নগরীতে আবারও ভারী বৃষ্টি শুরু হয়। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুই দিনে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যাওয়ায় নিচু এলাকাগুলোর পানি নামতে শুরু করেছিল। তবে নতুন করে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।


সরেজমিনে দেখা গেছে, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়াসহ বিভিন্ন নিচু এলাকায় সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীরাও। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট পরে গন্তব্যে যেতে দেখা যায়। অনেক এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেয়। যাত্রীরা অভিযোগ করেন, যানবাহন মিললেও চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।তবে বৃষ্টি কমে আসায় নিচু এলাকাগুলোর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে।
এদিকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেছেন, সোমবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।গভীর নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত শনিবার দুপুরেই প্রত্যাহার করা হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে গত মঙ্গলবার জুলাই মাসে এক দিনে গত ৪৩ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়। ওই বৃষ্টিতে আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কাতালগঞ্জ ও পতেঙ্গাসহ নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়ে। দুই দিন বৃষ্টি কিছুটা কম থাকায় পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।
ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী শনিবার সবচেয়ে বেশি মানুষ পানিবন্দি হয়ে রয়েছে, সাতকানিয়া উপজেলায়, ৩ লাখ ৫২ হাজার ৫০০ জন আর বাঁশখালীতে দেড় লাখ মানুষ।

বোয়ালখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।

বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টেকসই উন্নয়ন অর্জনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবাকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ