এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন নেত্রকোণা সদর উপজেলা মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কৃপানাথ পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন:আব্দুল্লাহ আল বাকিউল বারী, নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা।কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।এস. এম. মজিবুর রহমান, নির্বাহী পরিচালক, এনজিও ‘সেরা’।নাজমা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদারকরণ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। একই সাথে দেশের আগামী দিনের কর্ণধার তরুণ সমাজের স্বাস্থ্য সুরক্ষা ও তাদের সক্ষমতা বিকাশে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।












