কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, রাজপরিবারের সদস্য এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা দোহা সফর করেন। এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০২৬ তারিখে কাতার সফরকালে তারা কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে লুসাইল প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাবেক আমিরের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানান বাংলাদেশের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সাক্ষাৎকালে তারা সাবেক আমিরের দূরদর্শী নেতৃত্ব, কাতারের আধুনিক রাষ্ট্র গঠনে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।সৌজন্য সাক্ষাৎটি শোক প্রকাশের পাশাপাশি কাতারের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

পরে স্পিকার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের আমিরের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা কথা তুলে ধরেন কাতারের আমিরের কাছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা সময়ে কাতারের মানবিক সহায়তার কথা তুলে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আর্জেন্টিনা বিশ্বকাপে পরাজয়ের পর দেশে ফিরেছেন, ফিরেনি মেসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ফিরেনি। দল দেশে পৌঁছানোর সময় সমর্থকরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন তাদের স্বাগত জানাতে। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরেনি । স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি নেই।
খবর – এএফপি।

ফিলিস্তিনি বন্দিদের কুমির কারাগারে নিক্ষেপে ইসরায়েলের পরিকল্পনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিলিস্তিনি বন্দিদের কুমির কারাগারে নিক্ষেপের পরিকল্পনা করেছে ইসরায়েল সরকার। এনিয়ে খবর প্রচারিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ