ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র,র পদত্যাগ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য-সিজেপি

কূটনীতিক রিপোর্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে সরকারকে জানিয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। আজ শুক্রবার ২৪ জুলাই দুপুরে নয়াদিল্লির ভিঠালভাই প্যাটেল হাউসে অনুষ্ঠিত বৈঠকে আন্দোলনকারী সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিজেপি নেতারা জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তারা জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন।সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকার এই দাবির বিষয়ে সাড়া দেওয়ার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সিজেপির সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বলেন-‘আমরা তাদের দাবিগুলো শুনেছি।

সিজেপি অভিযোগ করেন, যন্তর মন্তর এলাকায় দিল্লি পুলিশ বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক ও এমনকি আইনজীবীদেরও আটক করছে।, বিষয়টি সরকারের নজরে আনা হলে তারা প্রথমে অভিযোগ অস্বীকার করে। তবে প্রতিনিধিদলকে আশ্বস্ত করে যে, যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তা রোধ করতে দিল্লি পুলিশকে যথাযথ নির্দেশ দেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতে ডেঙ্গু টিকা অনুমোদন ঃ পাবেন চার থেকে ষাট বছর বয়সীরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রথমবারের মতো৷ ভারতে ডেঙ্গুর টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ‘কিউডেঙ্গা’ টিকার বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। এর মধ্য দিয়ে এটি ভারতে অনুমোদন পাওয়া প্রথম ডেঙ্গু টিকা হতে যাচ্ছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, চার থেকে ষাট বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। টিকাটি দুই ডোজে দেওয়া হবে এবং দুটি ডোজের মধ্যে তিন মাসের ব্যবধান রাখতে হবে। এটি ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম।

আর্জেন্টিনা বিশ্বকাপে পরাজয়ের পর দেশে ফিরেছেন, ফিরেনি মেসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ফিরেনি। দল দেশে পৌঁছানোর সময় সমর্থকরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন তাদের স্বাগত জানাতে। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরেনি । স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি নেই।
খবর – এএফপি।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ