শিবগঞ্জে ১ কেজি হেরোইন ৯০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে এক কেজি হেরোইন ও নয়শত পিঁচ ইয়াবাসহ রসুল মিয়া (৪২) কে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া এলাকার মুত ফয়েজ উদ্দিনের ছেলে রসুল মিয়া।

 শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই হরেন্দ্রনাথ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৪ জুলাই মধ্যরাতে আনুমানিক সাড়ে ১২ টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া এলাকায় রাসুল মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর হেফাজতে থাকা স্টোর রুমের ভেতরে থাকা ১০ প্যাকেট সাদা রংয়ের ১ কেজি মাদকদ্রব্য হেরোইন ও পাঁচ প্যাকেটে নয়শত পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১লাখ পয়ত্রিশ হাজার টাকা।পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামী কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ধর্ষণে অভিযুক্ত এনসিপি নেতা বহিষ্কার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনার কথা উল্লেখ করে তাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে।
দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বললেন, আফতাব মজুমদারের বিরুদ্ধে দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। অভিযোগের সত্যতা মিলেছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

নগরীর চান্দগাঁও থানায় গত ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে এক কলেজছাত্রী মামলা করেন। ওই মামলায় গত বুধবার রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। ২৮ বছর বয়সী আফতাব নগরীর খুলশী থানার ওয়ারল্যাস কলোনি এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।

ভুক্তভোগী চট্টগ্রাম নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী (১৯)। তার অভিযোগ, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের আশ্বাস দিয়ে আফতাব তাকে গত ১৪ জুলাই রাতে বহদ্দারহাটে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে আফতাব তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, আফতাব বিবাহিত। তার সন্তানও আছে।
এনসিপির আগে আফতাব চট্টগ্রাম মহানগর যুবশক্তির সংগঠক পদে ছিলেন। গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। সেই কমিটিতে আফতাবকে সদস্য করা হয়েছিল।

চট্টগ্রামে এনসিপি নেতা জয় গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য এক কলেজ ছাত্রছাত্রীক বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র‌্যাব আফতাব মজুমদার জয় গ্রেফতার করে চান্দগাঁও থানায় সোপর্দ করেছে।

বেসরকারি কলেজের ওই ছাত্রীর করা মামলারএজাহারে বলা হয়, প্রায় তিন মাস আগে ফেসবুকে এনসিপি নেতা আফতাবের সঙ্গে পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ জুলাই বিয়ের কথা বলে জয় চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক কর যোগাযোগ বন্ধ করে দেন। ১৯ জুলাই ঐ তরুনী নগরীর চান্দগাঁও থানায় আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।ওই মামলায় র‌্যাব তাকে গ্রেফতার করে রাতে থানায় সোপর্দ করে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ