সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানে একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলায় সেনা, পুলিশ সদস্য ও হামলাকারীসহ ২৭ জন নিহত হয়েছে।পাকিস্তান সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে আলজাজিরাকে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৩ জুলাই রাতে আফগানিস্তান সীমান্তের কাছে দুর্গম এলাকায় রাতের আঁধারে এই হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন কর্মকর্তা রয়েছেন। হামলাকারী ১২ জন সদস্যও এহামলায় নিহত হয়েছে।












