জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে। আজ ৭ আগষ্ট শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার ভুলতা গাউছিয়া গোলচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভুলতায় জড়ো হতে থাকেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে গণতন্ত্র রক্ষা করতে হবে। এ বিজয় ধরে রাখতে হলে দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সিলেটের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি নিহত ৯,আহত -১৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত,১৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের চন্ডিবের এলাকার বাউলশিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাল সাংবাদিক খলিল চৌধুরীর পিতা ইসমাঈল চৌধুরীর ১৭-তম মৃত্যুবার্ষিকী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিন প্রতিনিধি ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরীর শ্রদ্ধেয় পিতা-মরহুম ইসমাঈল চৌধুরীর ৭ আগষ্ট ১৭-তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া নিবাসী মরহুম সুলতান আহমদ চৌধুরুীর তৃতীয় পুত্র মরহুম মুহাম্মদ ইসমাঈল চৌধুরীর আজ ৭-আগষ্ট শুক্রবার ১৭ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে পরিবারের পক্ষে থেকে আজ ৭-আগষ্ট শুক্রবার বাদে জুমা মরহুমের মাগফেরাত কামনায় নিজ বাড়িতে খতমে কুরাআন, কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে.উল্লেখ্য-২০০৯ সালে ১-আগষ্ট শুক্রবার রাত ও শনিবার দিবাগত রাত এক-টার সময় তিনি চৌধুরী পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন.

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ