পাবনার কৈডাঙ্গায় হিন্দু বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা; ভাঙ্গুড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবি

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৈডাঙ্গা নদীপাড়া এলাকায় সহাদেব রাজবংশীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট বিকাল প্রায় ৪ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাড়িতে সহাদেব রাজবংশীর মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। বাড়ির পাশে রান্নাঘর থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘরের ডাবের ওপর শোলা থাকায় আগুন দ্রুত তীব্র আকারে ছড়িয়ে পড়ে। আগুনের লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। একই সঙ্গে বিষয়টি চাটমোহর ফায়ার সার্ভিস কে জানানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িটির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বিদ্যুৎ সংযোগ চালু থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করছেন তারা। বর্তমানে বাড়িটি আপাতত বিপদমুক্ত রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভাঙ্গুড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সাগর হাসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধারণের আশ্বাস দেন।

এদিকে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ভাঙ্গুড়ায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের ওপরই নির্ভর করতে হয়।এলাকাবাসীর দাবি, ভাঙ্গুড়ায় অতি দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের আকবর শাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন পরিবেশ অধিদপ্তরের পাশে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বলেন, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই মৃত্যুকে আলিঙ্গন করল চবি ছাত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাত ২টায় শিক্ষার্থী মহুয়ার মৃত্যুর বিষয়টি সহপাঠীদের নিশ্চিত করেছেন তার বোন। মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তারা ঢাকার সাভার উপজেলায় থাকতেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই শিক্ষার্থী। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক বলেন, মহুয়া গত আগস্টের ১৪ তারিখ আমাকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে বলেছিল, ভাইয়া, সাভার এনাম মেডিক্যালে জরুরি ঙ+ রক্ত লাগবে। আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে? তখন বলল, ‘ভাইয়া, আমার জন্যই। আমার রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, তাই প্লাটিলেট দেওয়া প্রয়োজন।

এরপর রক্তের ব্যবস্থা করার জন্য প্রায়-৭৮ জনকে নেওয়া হলেও কারও সাথেই গ্রুপের মিল ছিল না। পরে একজনের সাথে মিল পাওয়া গেলে ওই রাতেই তাকে প্ল্যাটিলেট দেওয়া হয়’।
তিনি আরও বলেন, ‘লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার’।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ