শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যোগাযোগ দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম

ইউসিটিসিতে ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যোগাযোগ দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এ ‘ডিবেট ওয়ার্কশপ-২০২৬ইং’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের IQAC ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মাদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং IQAC-এর ডিরেক্টর জনাব তাহির হোসাইন সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড: আবু জাহেদ, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার জনাব এস.এম শহীদুল ইসলাম, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। বক্তারা বলেন, “একজন শিক্ষার্থীর একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা, কার্যকর যোগাযোগ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশের সক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের ডিবেট উইং এর কো-কনভেনার ফোরকান উদ্দিন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। তিনি বিতর্কের মৌলিক বিষয়, যুক্তি উপস্থাপনের কৌশল, কার্যকর যোগাযোগ, বক্তব্য প্রদানের দক্ষতা এবং বিতর্কের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সম্মানিত রিসোর্স পার্সনকে তাঁর মূল্যবান সময় ও দিকনির্দেশনার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সিভাসু’র ডিভিএম শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় সোমবার (৫ অক্টোবর) এই কিটবক্স বিতরণ করা হয়। সকাল সোয়া ১০টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের সেলস ম্যানেজার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. আজিজুন্নেছা। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব।

প্রধান অতিথির বক্তব্যে ডিভিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ভেটেরিনারি সায়েন্সের দ্রুত প্রসার ঘটছে এবং ভেটেরিনারিয়ানদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে তোমাদের ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগানোর জন্য নিজেকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, আজকে তোমাদের যেসব ডাক্তারি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। কারণ, এখন শেখার সময়। দক্ষতা অর্জনের সময়। টাকার পেছনে না ছুটে নিজেকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে। তাহলে একদিন টাকা তোমাদের পেছনে ছুটবে।

চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ১৪তম দিনেও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।এই কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা চুয়েটের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির প্রতি সমর্থন জানান। পাশাপাশি চলমান সংকটের দ্রুত সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের পরিস্থিতি অচলাবস্থার দিকে যায়। এর ধারাবাহিকতায় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে চলমান শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। দ্রুত আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ