নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে – ৪৬৯

আন্তর্জাতিক ডেস্ক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেপালে ভয়াবহ বন্যায় ভোতেকোশি নদীর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে নদীর বিভিন্ন অংশ ও ভাটির বিস্তীর্ণ এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) পুলিশ জানিয়েছে, বুধবার সকালে উত্তর নেপালের রাসুওয়া ও আশপাশের জেলাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল পানির স্রোত ও ধ্বংসাবশেষ ভোতেকোশি ও ত্রিশূলী নদীতে নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।বন্যার পানিতে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে। অনেক এলাকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত এলাকার প্রকৃত ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি।

নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক পর্যটক ও ট্রেকার রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড বৃহস্পতিবার রাতে জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারীর এখনো সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে ১২৭ জন নেপালি নাগরিক।বন্যার সময় রাসুওয়া, নুওয়াকোট ও ধাদিং এলাকায় অবস্থান করা বা ওই অঞ্চল দিয়ে যাতায়াত করা পর্যটক ও ভ্রমণকারীদের অবস্থান নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিজম বোর্ড।

ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দুর্গত এলাকা থেকে ৩১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভারতীয়, চারজন দক্ষিণ কোরীয়, দুজন মার্কিন, দুজন রুশ, দুজন ইতালীয়, একজন বুলগেরীয় ও একজন সুইস নাগরিক রয়েছেন। উদ্ধার হওয়া বাকি ১৮ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
নিখোঁজ পর্যটকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে ট্যুরিজম বোর্ডের সঙ্গে সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। ট্রাভেল এজেন্সি, ট্রেকিং কোম্পানি, গাইড, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

উদ্ধার ও অনুসন্ধান অভিযানে নেপালি সেনাবাহিনী, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। হেলিকপ্টারে জীবিতদের উদ্ধার করার পাশাপাশি নদীর তীর ও ভাটির বসতিগুলোতে স্থলপথে তল্লাশি চালানো হচ্ছে।
বন্যায় ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্গত এলাকায় পৌঁছে উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়েছে।

হঠাৎ এই ভয়াবহ বন্যার কারণ এখনো তদন্ত করে দেখা হচ্ছে। হিমালয়ের পাদদেশে বুধবার সকালে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই প্রবল স্রোত নেমে আসে। অল্প সময়ের মধ্যেই তা ভোতেকোশি ও ত্রিশূলী নদী ব্যবস্থায় ছড়িয়ে পড়ে। এতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদে সরে যাওয়ার তেমন সুযোগই ছিল না।
সংগৃহীত –

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

খেলাধুলা ও বিতর্ক চর্চায় জেলা পরিষদের সহযোগিতা থাকবে : প্রশাসক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। এটি আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন যারা করবেন, তারা আমার কাছে আসবেন। আমি যতদিন জেলা পরিষদে আছি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমার দরজা খোলা থাকবে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘৩য় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ-বিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি থাকবে, তবে কোনো ধরনের হিংসাত্মক বা অসহিষ্ণু বক্তব্য নয়—শিক্ষার্থীদের এমন চর্চায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তি ও তর্কের মধ্য দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে। কে পক্ষে বলবে, কে বিপক্ষে বলবে—সেটি গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো যুক্তি দিয়ে নিজের কথা উপস্থাপন করা। এখানে কোনো হিংসাত্মক বক্তব্য থাকবে না। সহনশীলতার সঙ্গে বিতর্ক করতে হবে। অনেক সময় আমরা টকশোতে বক্তব্য দিতে গিয়ে এমন পর্যায়ে চলে যাই, যেন মারামারি লেগে যাচ্ছে। কিন্তু বিতর্কের জায়গাটি এমন হওয়া উচিত নয়। এখন থেকেই যুক্তিনির্ভর ও সহনশীল হওয়ার চর্চা করতে হবে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে জেলা পরিষদ প্রশাসক শামীম বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক। পরস্পরের মতামতকে সম্মান করে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরাই একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয়। তাই আজকের বিতর্ক থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত—প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং যুক্তি ও জ্ঞানের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা। অন্যের মতকে সম্মান করতে হবে, অসত্য ও গুজব থেকে দূরে থাকতে হবে এবং যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করতে হবে। আমি বিশ্বাস করি, আজকের এই বিতর্ক মঞ্চ থেকেই আগামী দিনের অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হবে। যারা যুক্তিবাদী হবে, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলবে এবং দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাবে।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, দৃষ্টি চট্টগ্রামের সদস্য আবু জুনায়েদ আসাদ, ইকুইটি অফিসার ইসরাত জাহান শম্পা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ডা. মেহজাবিন মাহি।

এ সময় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নির্ঝর দেব, সাধারণ সম্পাদক নাবিল রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তন্ময় তাহসিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি তানভীন কায়েসসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

পদ্মায় ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়া ইব্রাহিম হোসেন (১২) নামে আরেক শিক্ষার্থীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ মোস্তাকিমকে উদ্ধারে স্থানীয় জেলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোস্তাকিম উপজেলার সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় ছয়জন শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মা নদীর পানিতে ফুটবল খেলছিল।

একপর্যায়ে তীব্র স্রোতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানির দিকে চলে যায়। দুজনই পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করেন। তবে প্রবল স্রোতের কারণে মোস্তাকিমকে আর খুঁজে পাওয়া যায়নি।খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় জেলেরাও মাছ ধরার জাল দিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন।মোস্তাকিমের মা শিউলি খাতুন বলেন, সকালে খাওয়াদাওয়া শেষে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে খেলতে গিয়েছিল তাঁর ছেলে। পরে নদীতে পড়ে নিখোঁজ হয়। এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক বলেন, অসাবধানতাবশত নদীতে পড়ে মোস্তাকিম নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
এদিকে মোস্তাকিম নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ভাগজোত ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়। নদীর তীরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন নিখোঁজ শিশুটির স্বজনরা।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ