চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর : মনোনয়ন ফরম বিক্রয় শুরু

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ ও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নগরীর আন্দরকিল্লায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

এ সময় ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে ডা. এস এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সরোয়ার হোসেন এবং নির্বাচন কমিশনের সচিব মো. জিয়াউল হক ও মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ, জমা ও পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) ভোরে মহানগরীর পলিটেকনিক মোড়ে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসী দেলোয়ার হোসেন (৪৬) ফেনীর দাঁগনভূঁইয়ার মো. নূরনবীর ছেলে। তিনি দুুদিন আগে বিদেশ থেকে দেশে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কোন দেশে ছিলেন তা নিশ্চিত করতে পারেননি তারা।

চমেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আশেক বলেন, সকাল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার দেলোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খেলাধুলা ও বিতর্ক চর্চায় জেলা পরিষদের সহযোগিতা থাকবে : প্রশাসক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। এটি আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন যারা করবেন, তারা আমার কাছে আসবেন। আমি যতদিন জেলা পরিষদে আছি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমার দরজা খোলা থাকবে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘৩য় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ-বিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি থাকবে, তবে কোনো ধরনের হিংসাত্মক বা অসহিষ্ণু বক্তব্য নয়—শিক্ষার্থীদের এমন চর্চায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তি ও তর্কের মধ্য দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে। কে পক্ষে বলবে, কে বিপক্ষে বলবে—সেটি গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো যুক্তি দিয়ে নিজের কথা উপস্থাপন করা। এখানে কোনো হিংসাত্মক বক্তব্য থাকবে না। সহনশীলতার সঙ্গে বিতর্ক করতে হবে। অনেক সময় আমরা টকশোতে বক্তব্য দিতে গিয়ে এমন পর্যায়ে চলে যাই, যেন মারামারি লেগে যাচ্ছে। কিন্তু বিতর্কের জায়গাটি এমন হওয়া উচিত নয়। এখন থেকেই যুক্তিনির্ভর ও সহনশীল হওয়ার চর্চা করতে হবে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে জেলা পরিষদ প্রশাসক শামীম বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক। পরস্পরের মতামতকে সম্মান করে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরাই একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয়। তাই আজকের বিতর্ক থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত—প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং যুক্তি ও জ্ঞানের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা। অন্যের মতকে সম্মান করতে হবে, অসত্য ও গুজব থেকে দূরে থাকতে হবে এবং যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করতে হবে। আমি বিশ্বাস করি, আজকের এই বিতর্ক মঞ্চ থেকেই আগামী দিনের অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হবে। যারা যুক্তিবাদী হবে, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলবে এবং দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাবে।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, দৃষ্টি চট্টগ্রামের সদস্য আবু জুনায়েদ আসাদ, ইকুইটি অফিসার ইসরাত জাহান শম্পা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ডা. মেহজাবিন মাহি।

এ সময় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নির্ঝর দেব, সাধারণ সম্পাদক নাবিল রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তন্ময় তাহসিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি তানভীন কায়েসসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ