বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে

চট্টগ্রামে উদ্যোক্তাদের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬: সেলিব্রেটিং বিজনেস লিডারশিপ’। উদ্যোক্তা, সমাজসেবা, ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা ও গুণীজনদের সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জেনিথ এমপাওয়ার (Zenith Empower)।সহযোগিতায় “রিলায়েন্স এডুকেশন” বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা সহায়তায় নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন সার্বক্ষণিক সহযোগিতায় world wide soft technology আয়োজনে সাপোর্টিং হিসেবে ছিল ক্রিয়েটিভ ডিজিটাল আইটি (Creative Digital IT) এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল মিডিয়াকাস্ট২৪ (MediaCast24)।সব সময় সার্বিক সহযোগিতায় নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন; সব সময় zenith empower পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সহযোগিতায় জিএমআইটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ‘এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এর উদ্বোধন করেন চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের (বিপিএম)।শেঠ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. সোলায়মান আলম শেঠ; চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডি সনাল এসপি আবু সালাম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও জিএমআইটির প্রতিষ্ঠাতা ও সিইও কামরুল কায়েস চৌধুরী; জাহিদুল ইসলাম, ফুলকলি গ্রুপ অবMediaCast24)। ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এম এ সবুর; ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, চট্টগ্রামের সাবেক সেক্রেটারি ইঞ্জি. এস.এম শহিদুল আলম; নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন;
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি অনুষ্ঠানে সমাজসেবা, উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং, আইটি, ফ্যাশন, হস্তশিল্প, বিউটি ও লাইফস্টাইল, ফটোগ্রাফি, কৃষি এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগে অবদান রাখায় একাধিক ব্যক্তি ও উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।Founder of Girl’s Priority তাসনুবা আনোয়ার অর্জন করেন Best Organizer Award। আইটি সাপোর্ট ও প্রযুক্তিখাতে অবদানের জন্য সম্মাননা পান ক্রিয়েটিভ ডিজিটাল আইটির সিইও মোঃ জাহিদুল ইসলাম।

অন্যদিকে ওয়ার্ল্ড ওয়াইড সফট টেকনোলজির সিইও ইজারুল হক ইসু ফ্রিল্যান্সিং ও কর্মসংস্থান তৈরিতে অবদানের জন্য সম্মাননা লাভ করেন।
এ ছাড়া সম্মাননা ও অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-অ্যাডভোকেট মো. বরকত উল্লাহ খান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ; মোহাম্মদ নূর, প্রেসিডেন্ট, এইচপিএফ; মো. আরিফ, মেম্বার সেক্রেটারি, জেনিথ এমপাওয়ার; জাহিদুল ইসলাম, চেয়ারম্যান, চেন্নাই এক্সপ্রেস; মেহরাজ করিম রাজিব, ফাউন্ডার, এমআরকে; এবং লেখক ও শিক্ষাবিদ জয় দাস।সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা পান মাহবুবুল আলম জনি, মো. মাহমুদ রেজা সৌরভ ও মর্জিনা সুলতানা মৌসুমী। সাবরিনা আফরোজা অর্জন করেন শ্রেষ্ঠ সমাজকর্মী সম্মাননা।

এ ছাড়া কামাল হোসেন ও হানিফ মিসকাত, বায়েজিদ ফকির (স্বত্বাধিকারী, ফরায়েজী স্টোর), লিটন দাস লিটু (ফ্যাশন কোরিওগ্রাফার), মো. রাকিব ও মো. সৌরভ (এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড), মো. মাহবুব (রাইজিং স্টার) এবং এমএইচ জয় দাস (উদ্যোক্তা) সম্মাননা লাভ করেন।অনুষ্ঠানে আরও সম্মানিত হন নুসরাত জাহান চৌধুরী (আর্টিস্টিক পিক), মিফতাহুল জান্নাত তুপা (স্বত্বাধিকারী, মিফতা হ্যান্ডক্র্যাফট), শিরিন আক্তার (স্বত্বাধিকারী, বধূয়া বিউটি পার্লার), স্নেহা রায় (স্বত্বাধিকারী, সাজের কাব্য) এবং রাকিব হাসান (ফটোগ্রাফার, ওয়েডিং টাইমলাইন)।

কৃষি, খাদ্য, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে অবদানের জন্য সম্মাননা পান গোলাম রব্বানি ইমন (আরআর অ্যাগ্রো), জুরাইকা আফরিন (স্বত্বাধিকারী, ওয়াসিকা গ্রিনারী), আবু তাহের (খাঁটি মধু), লিজা আক্তার শিমু (স্বত্বাধিকারী, হোমমেড কেকস বাই লিজা) এবং তুহিন (স্বত্বাধিকারী, মেহেদী আর্ট বাই তুহিন)।এ ছাড়া নওরিনা বাই তানজিনা/তানজিনা ইসলাম (কো-কর্পোরেটর), মৌসুমী (নিউ স্বপ্নপুরী গার্মেন্টস), ফেরদৌসী নারগিস (স্বত্বাধিকারী, ইভান্তি ব্লোসম অরা), মিসেস আলিফা (স্বত্বাধিকারী, আলিফা বিউটি পার্লার), সিদরাতুল মুনতাহাসির (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ইয়ুথ পিপল অব বাংলাদেশ) এবং পবিতা জামান মালা (স্বত্বাধিকারী, পব বিডস) সম্মাননা পান।

আয়োজকদের মতে, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় উদ্যোক্তা ও তরুণ নেতৃত্বের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা, তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্যোক্তা তৈরি শুধু ব্যবসা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ, সামাজিক সমস্যা সমাধান এবং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রেও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁরা আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তি ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহী হবে।
উৎসবমুখর পরিবেশে শেষ হয় ‘এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’পুরস্কার প্রদান, অতিথিদের বক্তব্য এবং উদ্যোক্তা ও গুণীজনদের উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

আয়োজক প্রতিষ্ঠান জেনিথ এমপাওয়ার (Zenith Empower)-এর সার্বিক ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয় ‘এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬: সেলিব্রেটিং বিজনেস লিডারশিপ’।আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তা, সমাজকর্মী, প্রযুক্তিবিদ, ফ্রিল্যান্সার ও তরুণ নেতৃত্বকে উৎসাহিত করা হবে এবং তাঁদের অবদান আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উত্তর জেলা ছাত্রদল নেতার অসুস্থ শিশু কন্যার খোঁজ খবর নিলেন দলের নেতৃবৃন্দ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক ও হাটহাজারী থানার অন্তর্গত” বুড়িচর ১৫ নং ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইফতেখারুল আলম সায়েমের অসুস্থ শিশু কন্যা তোহফানূর এর খোঁজ খবর নিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য’ ও জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সহ- প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন,

নগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক জাবেদ ওমর, ছাত্রদল নেতা মনির হোসাইন আবির, ১৫
নং বুড়িচর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইরফান, শহরের সদরঘাট ইসলামীয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতি‌ সহ-স্থানীয় বিএনপি’ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোহান বহিষ্কার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল সিকদার সোহান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

গত শুক্রবার (২৮ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য ফয়সাল সিকদার সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফয়সাল সিকদার সোহানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে তাকে বহিষ্কারের জন্য জেলা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ