চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৪১, কারাদণ্ড : ৩৬ জন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ হাজার ৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৭ কেজি ৫২৪ গ্রাম গাঁজা ও ১৩ লিটার মদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তার ২৪১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, পরোয়ানামূলে ৫৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১৪ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ৫৭ জন মাদকসেবী। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থদণ্ড করা হয়েছে ১১ হাজার ৬৫০ টাকা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভ্রমণে বেরিয়েছিলেন ১০ বন্ধু, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দূর্ঘটনায় নিহত-২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লোহাগাড়ায় ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড় মুন্সিবাড়ির মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) এবং একই উপজেলার শাহারপাড় পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মুহাম্মদ মাহি পাটোয়ারী (২০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ফিরোজ আহমেদ তৌহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিহতদের ভ্রমণসঙ্গী মো. সোহান জানান, তারা মোটরসাইকেলে কক্সবাজার থেকে চাঁদপুর যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ আহমেদ তৌহিদ মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত মাহি পাটোয়ারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। ‎ ‎তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। ‎‎ ‎ রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ