সিইআইটিসি পরিদর্শনে এলেন উপসচিব

এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিদর্শন করেন।

এ সময় উপসচিবকে চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন. মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন ও একটি উৎকৃষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র পরিণত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এখানে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা ছুটে আসেন।

তিনি বলেন, এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিগত তিন যুগেরও উপরে নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি কিছু প্রস্তাপনা তুলে ধরেন। উপসচিব এগুলো গুরুত্বের সহকারে দেখার কথা জানান। উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে অবগত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট এর ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এর পরিচালক (ভারপ্রাপ্ত)অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী প্রমূখ।

এরপর উপসচিবকে হাসপাতালের একটি রিসার্স পেপার তুলে দেন অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী। এর আগে হাসপাতালের মূল ফটকে উপসচিবকে ফুল দিয়ে বরণ করে কর্তৃপক্ষ। এরপর উপসচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চক্ষু স্বাস্থ্যসেবায় সন্তুষ্টি প্রকাশং করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে আগ্রহ নেই চীনের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের অর্থনীতিকে সচল রাখতে বেইজিংয়ের রয়েছে প্রয়োজনীয় অর্থনৈতিক সক্ষমতা। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার চীন।তবে ওয়াশিংটনের নতুন করে চাপ বাড়ানোর প্রেক্ষাপটে ইরানের প্রতি চীনের সমর্থনেরও যে নির্দিষ্ট সীমা রয়েছে, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামরিক হামলা ও নিষেধাজ্ঞার বিরোধিতা করছে বেইজিং। তবে বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সম্পর্ক চীনের বৈদেশিক নীতির অনেকগুলো হিসাবের একটি মাত্র অংশ। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কও চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যেকোনো মূল্যে ইরানের নেতৃত্বকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর আগ্রহ বেইজিংয়ের নেই।

চট্টগ্রামের জলপথকে পণ্য পরিবহনে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার : অর্থমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের খাল ও জলপথকে শুধু পানি নিষ্কাশনের কাজে নয়, পণ্য পরিবহনের পথ হিসেবেও ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। নগরীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি জলপথের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল প্রতিষ্ঠায় চট্টগ্রাম ওয়াসার সাথে যৌথভাবে কাজ করবে বেসরকারি সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজ।
এ লক্ষ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়।

চট্টগ্রাম ওয়াসার এম ডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজ এর এমডি ইয়ামিন ফারুক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডস দূতাবাস এ উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে তবে তারা সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী পক্ষ নয়।

তিন বছর মেয়াদী সমঝোতা স¥ারকের আওতায় এ তিনটি পক্ষ যৌথভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষা করবে। নগরীর ঘনবসতিপূর্ণ ৪০ ও ৪১ নং ওয়ার্ডকে এ কাজের পাইলটিং হিসেবে ধরা হয়েছে। এ দুটি ওয়ার্ড অর্থমন্ত্রীর সংসদীয় এলাকার অধিভূক্ত। এ দুটি ওয়ার্ডে বর্তমানে ওয়াসার পানি সরবরাহের পরিমাণ চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ।

প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, জনগণের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছানো সরকারের সেবা নয়- দায়িত্ব। তবে সরকারের একার পক্ষে সবসময় সবজনগণের পানির চাহিদা পূরণ করা কঠিন। তাইতো বেসরকারি প্রতিষ্ঠানকে এসব কাজে নিয়োজিত করা। এর ফলে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠে, জনচাহিদা পুরণ ও উন্নয়ন কাজ ত্বরান্বিত হয়।

নিজ সংসদীয় এলাকার দুটি ওয়ার্ডে পাইলটিং প্রকল্প নেয়ায় তিনি চট্টগ্রাম ওয়াসা এবং ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজকে ধন্যবাদ দেন । তিনি বলেন, এটি এ ধরনের প্রথম আনুষ্ঠানিক সহযোগিতা যেটি দেশের পানি সরবরাহ খাতের জন্য একটি নতুন বেঞ্চমার্কের সূচনা করেছে।

নেদারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ান ভ্যান ডার লিন্ডেন (ঔধহহধ ঠধহ উবৎ খরহফবহ), দুটি ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে ইসরাফিল খসরু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ